চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিউনিসিয়ায় নৌকাডুবিতে নিহত নাছিরের লাশ ফিরিয়ে আনার দাবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ন ১৫, মে ২০১৯
- সেমি লিড, জনপদ, নোয়াখালী
A A

সমুদ্রপথে লিবিয়া থেকে ইটালি যাওয়ার পথে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত নোয়াখালীর চাটখিলের নাছিরউদ্দিনকে শেষবারের মতো দেখতে চায় স্বজনরা, মৃতদেহ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা।

নিহতের পরিবার জানায়, ২০১৮ সালের মার্চ মাসে ইটালি যাওয়ার উদ্দেশে লিবিয়া যায় নাছির। লিবিয়া থেকে নদী পথে ১০ লাখ টাকা দিয়ে দালালের মাধ্যমে নৌকাযোগে ইটালি যাবার পথে তিউনিসিয়ার উপকূলে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নৌকাটি ডুবে যায়।

এতে অনেকে প্রাণে রক্ষা পেলেও নাছিরসহ অনেকে পানিতে ডুবে মারা যায়। নাছিরের সহযাত্রী একই এলাকার রুবেল পরদিন নাছির মৃত্যুর খবর নিশ্চিত করে।

এদিকে নাছিরের গ্রামের বাড়িতে এ খবর পৌঁছলে নাছিরের পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। জানা যায়: গত ১৪ বছর আগে নাছিরের পিতা অহিদ উল্লাহও সৌদি আরবে হৃদরোগে আক্রান্ত হয়ে মার যায়। অর্থের অভাবে দেশে আনতে না পারায়, বাবার লাশটিও দেখা পরিবারের ভাগ্যে জোটেনি। তাকে সৌদি আরবেই দাফন করা হয়। নাছিরের মৃতদেহটি শেষ বারের মতো দেখার জন্য দেশে ফিরিয়ে আনার দাবি জানান নিহতের পরিবার ও স্বাজনরা।

নিহত নাছিরের গ্রামেরবাড়ি নোয়াখালীর চাটখিলের মোহাম্মদপুর ইউনিয়নের কাকড়াপাড়া গ্রামে। দুইভাই এক বোনের মধ্যে সবার বড় নাছির। ১৪ বছর আগে বাবার মৃত্যুর পর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের উলুপাড়া গ্রামে নানা বাড়িতে থাকে তার পরিবার।

Jui  Banner Campaign
ট্যাগ: তিউনিসিয়ানৌকাডুবি
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT