চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাহসান অসাধারণ অভিনেতা, রাজ আমার ভাই: শ্রাবন্তী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ণ ২৭, জুন ২০১৮
বিনোদন
A A

কলকাতার ব্যস্ত নায়িকাদের দৌড়ে এগিয়ে শ্রাবন্তী। তিনি এখন বাংলাদেশেও জনপ্রিয়। ২০১৬ সালে যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’তে শাকিব খানের নায়িকা হয়ে তিনি এদেশে ব্যাপকভাবে পরিচিতি পান। চলতি বছরের শুরুতে ঢাকার বেঙ্গল মিডিয়ার একক প্রযোজনায় ‘যদি একদিন’ ছবির নায়িকা হিসেবে পথচলা শুরু করেন শ্রাবন্তী। এখানে তার বিপরীতে আছেন বাংলাদেশের শোবিজের জনপ্রিয় তারকা তাহসান খান। ছবির পরিচালক মোস্তফা কামাল রাজ।

জানুয়ারিতে শুরু হওয়া এই ছবির শুটিং ৯৫ শতাংশ শেষ। ২৬ জুলাই সন্ধ্যায় ‘যদি একদিন’ ছবির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় রাজধানীর একটি স্টুডিওতে। সেখানে উপস্থিত ছিলেন টলিউডের আলোচিত এই নায়িকা। তিনি এসময় ছবিতে কাজের অভিজ্ঞতা জানান।

শ্রাবন্তী বলেন: বাংলাদেশের ছবি হিসেবে ‘যদি একদিন’ আমার প্রথম কাজ। এটা আমার খুব পছন্দের একটা গল্পের ছবি।

Banglabid

শ্রাবন্তী আরও বলেন: পরিচালক রাজ যখন কলকাতায় গিয়ে আমাকে গল্পটা শোনায় তখনই আমি কাজ করতে রাজি হই। কারণ, গল্পটা শোনা মাত্রই আমি মুগ্ধ হয়ে যাই। এই ছবির গল্পটাই হচ্ছে হিরো। ছবির কনটেন্ট যদি ভালো হয়, তাহলে কাজ করতে ক্লান্তি লাগে না। ‘যদি একদিন’ তেমনই একটা কাজ।

শুটিং শুরুর আগে আমি খুব নার্ভাস ছিলাম। এর কারণ, প্রথমবার বাংলাদেশের ছবিতে কাজ করতে যাচ্ছি। কিন্তু কাজ করতে গিয়ে সেই নার্ভাসনেস কেটে গেছে। পরিচালক রাজ আমাকে অনেক হেল্প করেছে। আমাকে যদি একদিনে কাজের সুযোগ দেয়ার জন্য তাকে অনেক ধন্যবাদ। এটা আমার ভালোবাসার ছবি। পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো ছবি। সবাই হলে গিয়ে অবশ্যই ছবিটা দেখবেন। কথা দিচ্ছি ভালো লাগবে।

Reneta

‘যদি একদিন’ হতে যাচ্ছে মুহম্মদ মোস্তফা কামাল রাজ নির্দেশিত পঞ্চম ছবি। নির্মাতা প্রসঙ্গে শ্রাবন্তী বলেন: কাজের প্রতি রাজের আন্তরিকতায় আমি মুগ্ধ। সে আমার ভালো বন্ধু, আমার ভাই। সে সবসময় আমাকে স্পেশাল ট্রিট দিয়েছে। বাংলাদেশের প্রচুর খাবার খাইয়েছে।

‘যদি একদিন’ ছবির মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছেন বাংলাদেশের সংগীত ও ছোটপর্দার সুপারস্টার তাহসান খান ও কলকাতার শ্রাবন্তী। তাহসান প্রসঙ্গে শ্রাবন্তী বলেন: তাহসান ওয়ান্ডারফুল অভিনেতা। প্রথমবার কাজ করেও কথাটা আমি মন থেকেই বললাম। সম্প্রতি আমরা কক্সবাজার শুটিং করে এলাম। তাহসানের কাছ থেকে অনেক কিছু শিখেছি। বিশেষ করে শিখেছি এক্সপ্রেশন এবং টাইমিং।

এই ছবিতে শিশু শিল্পীর চরিত্রে অভিনয় করেছেন আফরিন। যার চরিত্রের নাম রাইসা। শ্রাবন্তী তার প্রশংসা করতেও ভোলেননি। বলেন, সে সুপারস্টার হয়ে যাবে ছবিটা মুক্তির পর। ওকে আমি ভালোবেসে পরী ডাকি। তার সাথে আমার কিছু মিষ্টি মিষ্টি দৃশ্য রয়েছে। সে নিজেও সুইট। আমি তার ফিদা হয়ে গেছি!

সবশেষে ছবির আরেক অভিনেতা তাসকিনের প্রসঙ্গে শ্রাবন্তী বলেন: শুনেছি সে ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে বাজিমাৎ করেছে। জিতের মুখে তার অনেক প্রশংসা শুনেছি। আমার সঙ্গে তার এখনও কাজ হয়নি। আগামী শুটিংয়ে আশা করছি তাসকিনের সঙ্গে কাজের অভিজ্ঞতা হবে জমজমাট।

শ্রাবন্তী বলেন: ছবির মিউজিকের কথা না বললেই নয়। হৃদয় খান, ইমরান, তাহসান সবাই খুব ভালো মিউজিক করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাসকিন রহমানতাহসানমুহম্মদ মোস্তফা কামাল রাজযদি একদিনলিড বিনোদনশ্রাবন্তী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাকা-শাকিরির জরিমানার অর্থ যোগাচ্ছেন আলবেনিয়া প্রধানমন্ত্রী

পরবর্তী

বিচ্ছিন্ন অভিবাসী সন্তানদের ফিরিয়ে দিতে মার্কিন বিচারকের নির্দেশ

পরবর্তী
ট্রাম্প প্রশাসন-অভিবাসন নীতি-অভিবাসী

বিচ্ছিন্ন অভিবাসী সন্তানদের ফিরিয়ে দিতে মার্কিন বিচারকের নির্দেশ

এভাবেও ফিরে আসা যায়...

সর্বশেষ

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT