চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাহসানের সঙ্গে একই প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিথিলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১১ অপরাহ্ণ ২০, জুন ২০২১
বিনোদন
A A

দাম্পত্যজীবনে তাহসান-মিথিলা এখন দুই মেরুর বাসিন্দা। তবে দুজনের মধ্যে সম্পর্কটা এখনো বন্ধুত্বের। সেই প্রমাণ মিলেছে গেল মে মাসে দেশীয় ই-কমার্সের জনপ্রিয় প্ল্যাটফর্ম ইভ্যালি’র একটি লাইভ অনুষ্ঠানে। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন তাহসান। এবার জানা গেল চমকপ্রদ খবর। তাহসানের সঙ্গে ওই একই প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর হয়েছেন মিথিলা।

প্রতিষ্ঠানটির প্রধান জনসংযোগ কর্মকর্তা শবনম ফারিয়া জানান, মে মাসে মিথিলা ‘ফ্যাশন ফেস অব ইভ্যালি’ অ্যাম্বাসেডর হয়েছেন। আসন্ন ঈদুল আজহায় মিথিলা আনছেন ‘ঈদ ফ্যাশন সাইক্লোন’। গ্রাহকদের জন্য বিশেষভাবে সাজানো এ ফ্যাশন সাইক্লোন অফারে দেশি বিদেশি ফ্যাশন ব্র্যান্ডের পণ্য সুলভ মূল্যে কেনা যাবে ইভ্যালি থেকে।

এদিকে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইভ্যালি কর্তৃপক্ষ জানায়, সপ্তাহের প্রতি সোমবার রাত ১০টায় ফ্যাশন ও লাইফস্টাইল পণ্যের বিশেষ এই অফার নিয়ে হবে ফ্যাশন সাইক্লোন। সোমবারের (২১ জুন) সাইক্লোনটি হবে ঈদ উল আজহাকে কেন্দ্র করে।

Banglabid

অ্যাম্বাসেডর নিযুক্ত হওয়ার পর ইতোমধ্যে ইভ্যালির একটি ওভিসিতে অংশ নিয়েছেন মিথিলা। সেখানে তিনি ফ্যাশন সাইক্লোন সম্পর্কে জানান দেন। এ কাজটির মাধ্যমে প্রায় এক বছরেরও বেশি সময় পর আবারও বিজ্ঞাপনে ফিরলেন আলোচিত এ তারকা।

মিথিলা বলেন, ইন্ডিয়াতে থাকা ও করোনার কারণে একবছর কোনো বিজ্ঞাপনে কাজ করা হয়নি। ইভ্যালির ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ এবং ‘ফ্যাশন ফেস’ বিজ্ঞাপনের মধ্যে দিয়ে আবারও কাজে ফিরে আসার বিষয়টি ছিল সত্যিই দারুণ। আশা করছি, ইভ্যালির প্রায় ৫০ লক্ষ গ্রাহকদের এই সাইক্লোন অফার ভালো লাগবে।

জনসংযোগ কর্মকর্তা শবনম ফারিয়া বলেন, ইভ্যালিতে সবসময়ই অত্যধিক অর্ডারের চাপ থাকে সেহেতু এবার ঈদ সাইক্লোন একটু আগেভাগেই করা হচ্ছে। গ্রাহকদের অর্ডার করা পণ্য ঈদের আগেই নির্দিষ্ট সময়ের ভেতর তাদের কাছে পৌঁছে যাবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইভ্যালিমিথিলালিড বিনোদনশবনম ফারিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইল-এলেঙ্গা পৌরসভায় ৭ দিনের ‘কঠোর বিধিনিষেধ’

পরবর্তী

সোমবার থেকে ফাইজারের টিকা

পরবর্তী

সোমবার থেকে ফাইজারের টিকা

যানজট এড়াতে গাজীপুর-ঢাকা রুটে বিশেষ ট্রেন

সর্বশেষ

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT