চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তাহলে কি ক্রিকেট ছেড়ে দেবে পাকিস্তান’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A
নাজমুল হাসান পাপন

নাজমুল হাসান পাপন

বাংলাদেশে আসা না আসা নিয়ে বিসিবিকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের এমন আচরণে যারপরনাই বিস্মিত বোর্ড সভাপতি নাজমুল হাসান। তিনি শুনেছেন পরপর তিনবার নাকি বাংলাদেশে আসতে চাচ্ছে না দেশটি। এটা শুনেই নাজমুল নতুন করে প্রশ্ন ছুঁড়েছেন, তাহলে কি ওরা ক্রিকেট খেলাই ছেড়ে দিবে?

‘আমি বাইরে শুনেছি ওরা তৃতীয়বার আমাদের এখানে আসতে চাচ্ছে না। তাহলে কি তারা ক্রিকেট খেলা ছেড়ে দিচ্ছে? অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকাতে কী করবে। ওদের ওখানেও তিনবার, চারবারই যেতে হবে। ওরা যদি পরপর কোনও দেশে তিনবার না যায়, তবে তো ওদের খেলা থেকেই বিরত থাকতে হবে।’ শুক্রবার গুলশানে নিজ বাসায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাজমুল হাসান।

পাকিস্তান ইস্যু নিয়ে বাংলাদেশ চিন্তিত নয় বলেও জানিয়ে দেন বোর্ড সভাপতি, ‘আমরা পাকিস্তানের ইস্যুটা নিয়ে চিন্তিত না। তবে অবাক হয়েছি। পাকিস্তান আসবে কি আসবে না এটা তাদের ব্যাপার।’

‘আমাদের এখন যে শিডিউল, তাতে ছেলেদের বিশ্রাম দিতে পারছি না। আমরা আশা করব, যাদের সঙ্গে আমাদের কথা দেওয়া আছে, তারা আসবে। কেউ যদি বিশেষ কারণে না আসতে চায়, তবে আমরা অফিসিয়ালি কারণ জানতে চাইব।’

২০০৯ সালের পর থেকে পাকিস্তানে বড় কোনও দল ক্রিকেট খেলতে যায় না। বাংলাদেশের জাতীয় দলও দীর্ঘদিন দেশটিতে যায় না। বাংলাদেশ এ জন্য পিসিবিকে ক্ষতিপূরণ দিয়েছে। আবার নতুন করে আর্থিক বিষয় সামনে আনলে বিসিবি তাতে কোনভাবেই রাজি হবে না বলে জানান নাজমুল হাসান, ‘আমি যখন বোর্ড প্রেসিডেন্ট হই, তার আগে নাকি ওদের কথা দেওয়া ছিল বাংলাদেশ খেলতে যাবে। এছাড়া আর কোন খেলায় নাকি লস। আইসিসির নিয়মানুসারে সব হিসাব-নিকাশ ওদের চুকিয়ে দেওয়া হয়েছে। নতুন করে কোনও শর্ত মানার প্রশ্নই ওঠে না।’

বিসিবি বুঝতে পারছে না কেন আসছে না পাকিস্তান। দুবাইয়ের সভায় আসা না আসা নিয়ে কোনও কথা বলেননি পিসিবি চেয়ারম্যান। তিনি নাজমুল হাসানের সঙ্গে একবার বসতে চেয়েছিলেন। পরে আর বসেননি। তার আগেই মিডিয়াকে জানিয়ে দেন বাংলাদেশে তারা দল পাঠাবেন না।

Reneta

পাকিস্তান না আসলে বিসিবি ক্ষতিপূরণ চাইবে কি না এমন প্রশ্নের জবাবে সভাপতি বলেন, ‘আমরা এ বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেইনি। আগে আনুষ্ঠানিকভাবে তাদের কাছ থেকে কারণ জানতে চাওয়া হবে।’

পাকিস্তান না আসলে ওই সময়ে বাংলাদেশ অন্য কোনও দেশকে এনে খেলার পরিকল্পনা করতে পারে, ‘বিসিবি আরও বেশি বেশি খেলতে চায়। পাকিস্তান না আসলে ওই সময়ে অন্য কোন দলকে এনে সিরিজ আয়োজন করা যায় কি না, সেটি ভাবা হচ্ছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিসিবিবিসিবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নারী ক্রিকেটারদের বেতন নিয়ে বিসিবির খেয়াল ছিল না

পরবর্তী

ওসমানী বিমানবন্দরে ৬৫ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ

পরবর্তী

ওসমানী বিমানবন্দরে ৬৫ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ

রোহিঙ্গা

বিএনপি আগামী নির্বাচনে অংশ নিলেই জঙ্গি হামলা কমবে: কাদের

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT