চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিন-সৌম্যকে ফিরিয়ে বোলিংয়ে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২১ পূর্বাহ্ণ ২৫, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের সুপার এইট পর্বের শেষ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান। টসে জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান। সুপার এইটে কোনো ম্যাচ না জেতা নাজমুল হোসেন শান্তর দলের সামনে সেমিফাইনালের আশা এখনও টিকে আছে। যদিও সমীকরণটা বেশ জটিল। আফগানিস্তান ১৬০ রান করলে তা তাড়া করতে হবে ১২.৫ ওভারে। সেন্ট ভিনসেন্টের উইকেটে যা একরকম অসম্ভবই বলা যায়।

১৩ ওভারের মধ্যে জিতলেই কেবল আফগানদের পাশাপাশি অস্ট্রেলিয়াকেও রান রেটে পেছনে ফেলা সম্ভব। তখন ২ পয়েন্ট নিয়ে সেমিতে যাবে বাংলাদেশ।

কঠিন চ্যালেঞ্জের ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে দুটি পরিবর্তন। জাকের আলী অনিক ও শেখ মেহেদী হাসানের জায়গায় ফিরেছেন তাসকিন আহমেদ ও সৌম্য সরকার। উইনিং কম্বিনেশন ধরে রেখেছে আফগানিস্তান। অস্ট্রেলিয়াকে হারানোর একাদশ নিয়েই নামছে মাঠে।

৩ ম্যাচের সবগুলো জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত। ২ পয়েন্ট করে নিয়ে অস্ট্রেলিয়া দুইয়ে ও আফগানিস্তান তিনে আছে। রানরেটে অজিদের (-০.৩৩১) থেকে পিছিয়ে আফগানবাহিনী (-০.৬৫০)। প্রথম দুটি ম্যাচে কোনো পয়েন্ট না পেলেও রানরেটের হিসেবে দৌঁড়ে টিকে আছে বাংলাদেশ। টাইগারদের রানরেট -২.৪৮৯।

ভারতের কাছে হারের পরও সেমির আশা টিকে আছে অস্ট্রেলিয়ার। তবে তাদের অপেক্ষা করতে হবে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের ফলাফলে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলাদেশ-আফগানিস্তানলিড স্পোর্টসসেন্ট ভিনসেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘ইন্টারটেক্স পর্তুগাল ২০২৬’ মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

মে ১৯, ২০২৬

হামে আক্রান্ত গর্ভবতীদের ভ্রুণের ক্ষতি নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের শঙ্কা

মে ১৯, ২০২৬

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ১২ বছর পূর্তি

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মাজারে হামলার নিন্দা জানিয়েছেন ছারছীনার পীর সাহেব

মে ১৯, ২০২৬

লিটনের কিপিং বিশ্বমানের: শন টেইট

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT