চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিন-সানির পরীক্ষা ৮ সেপ্টেম্বর

আরিফ চৌধুরীআরিফ চৌধুরী
৫:১৫ অপরাহ্ণ ২০, আগস্ট ২০১৬
স্পোর্টস
A A

বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে আগামী মাসের প্রথম সপ্তাহে তাসকিন আহমেদ এবং আরাফাত সানিকে এক সঙ্গে অস্ট্রেলিয়ায় পাঠানোর কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলমান রিহ্যাবে দুই বোলারের সাম্প্রতিক অবস্থায়ই আশাবাদী বিসিবি। আগামী ৮ সেপ্টেম্বর হতে পারে তাসকিন এবং সানির বোলিং অ্যাকশনের টেস্ট।

ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসতে আরও কমপক্ষে পাঁচ সপ্তাহ বাকি। টিম-বাংলাদেশের প্রস্তুতি চলছে। ইংলিশদের জন্য পুরো শক্তির দলই বরাদ্দ করতে চায় বোর্ড। বিশ্বকাপের আসর থেকে ফেরত আসা দুই বোলার আরাফাত সানি ও তাসকিনকে পাওয়া গেলে খারাপ কি?

সে পথেই আবারও বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে দুই বোলারকে অস্ট্রেলিয়ার পাঠানো হচ্ছে। ব্রিসবেনে তাদের অ্যাকশনের পরীক্ষা হবে ৮ সেপ্টেম্বর। বিসিবি’র পরিচালক জালাল ইউনুস জানালেন এমনটাই।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সময়ে অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ায় সানি ও তাসকিনকে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ করা হয়। বেশিরভাগ ডেলিভারিতে সানির কনুই সর্বোচ্চ সীমা ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায় এবং তাসকিনের সব ডেলিভারি বৈধ ছিল না উল্লেখ করে গত ১৯ মার্চ সাময়িক নিষিদ্ধের এই বার্তা দেয় আইসিসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরাফাত সানিতাসকিন আহমেদতাসকিন-সানি
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ: বৃত্তি পেল ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজের ২ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কক্সবাজারে পাহাড় ধসে গৃহবধূ নিহত

জুলাই ১২, ২০২৬

বাঁচানো গেল না পাহাড় থেকে পড়ে আহত মা হাতিটিকে

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

গাইবান্ধায় নিজ বাড়িতে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT