গত মার্চ থেকেই অবৈধ বোলিং অ্যাকশনের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা তাসকিন আহমেদ এবং আরাফাত সানির বোলিং বৈধ বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রণকারী সংস্থা আইসিসি। এর প্রতিক্রিয়ায় এ দুই টাইগার বোলিং সেনসেশনকে অভিনন্দন জানিয়েছেন আরেক টাইগার বোলিং বিস্ময় মোস্তাফিজুর রহমান।
আজ এক ফেসবুক বার্তায় মোস্তাফিজুর রহমান অভিনন্দন জানিয়ে লেখেন: আলহামদুলিল্লাহ, ফিরে আসায় তাসকিন-সানিকে অভিনন্দন।
এর আগে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল-আইসিসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সানি-তাসকিনের ব্রিজবেনের পরীক্ষায় বৈধ প্রমাণিত হয়েছে। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে ফিরতে আর কোনো বাধা নেই তাদের।








