চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিন প্রাপ্তিতে চার পেসার নিয়ে টাইগারদের রণপরিকল্পনা

তামান্না তৃষা তামান্না তৃষা
৯:৪৫ পূর্বাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০১৬
স্পোর্টস
A A

দশ মাস পর ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার প্রতিপক্ষ আফগানিস্তান। মিরপুরের হোম অব ক্রিকেটে বেলা আড়াই’টায় শুরু হবে ম্যাচটি। অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে থাকছে কড়া নিরাপত্তা। পরিসংখ্যান ও অভিজ্ঞতার বিচারে পিছিয়ে থাকা আফগানদের ছোট করে না দেখে, তাসকিনসহ চার পেসার নিয়ে খেলার পরিকল্পনা করছে ম্যাশবাহিনী। 

বাংলাদেশ ক্রিকেট দলের ঝুলিতে ২০১৫ সালটি ছিল ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে সফলতম বছর। জিম্বাবুয়ের বিপক্ষে সাফল্য দিয়েই শেষ হয় বছরটি। এ বছরের মার্চে ব্যস্ততা বাড়ে বিশ্বকাপ টি-টোয়েন্টি নিয়ে। সেই টুর্নামেন্ট শেষে তাসকিন ও সানির নিষেধাজ্ঞার কালিমা নিয়ে বিরতিতে যায় টিম মাশরাফি।

তবে বসে থাকেনি তামিম-সাকিবরা। নিজেদের মতো করেই প্রস্তুতি নিয়েছেন। হেড কোচ হাথুরুসিংহের অধীনে তিন সপ্তাহের ট্রেনিং পেলেও মাস খানেকের ফিটনেস ক্যাম্প আর নতুন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের কাছে শেষ মুহূর্তের ঝালাইয়ে বেশ গোছানো টিম বাংলাদেশ।

দলে কারও অনুপস্থিতি দলীয় পারফরম্যান্স ধরে রাখতে পারে না, এটা মানতে নারাজ ক্যাপ্টেন মাশরাফি। বাংলাদেশের জন্য আজ বড় একটা প্রাপ্তি হবে তাসকিন আহমেদকে দলে পাওয়া। গত পরশুই মাত্র আইসিসি জানিয়েছে, গত কয়েক মাস ধরে বোলিং অ্যাকশনজনিত কারণে নিষেধাজ্ঞায় থাকা তাসকিন এখন আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন। ফলে কোনো ওয়ানডে সিরিজ মিস না করেই দলের সাথে থাকতে পারছেন তিনি।

তাসকিন থাকলেও বাংলাদেশ মিস করবে মুস্তাফিজুর রহমানকে। জাতীয় দলে আসার পর থেকে দলের প্রধান তুরুপের তাস হয়ে উঠেছিলেন ‘কাটার বয়’। কিন্তু ইংল্যান্ডে কাউন্টির টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে গিয়ে ইনজুরিতে পড়ায় অস্ত্রোপচার করাতে হয়েছে তাকে। ফলে এখন জাতীয় দলের বাইরে আছেন তিনি। তবে তাসকিন ফেরায় চার পেসার নিয়ে মাঠে নামছে মাশরাফির নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

বিসিবি একাদশকে ৬৬ রানে হারিয়ে এবার বাংলাদেশ সফর শুরু করেছে আফগানিস্তান। গেল বিশ্বকাপে দু’দলের শেষ সাক্ষাতে টাইগারদের কাছে ১০৫ রানে হার মানতে হয়েছিল আফগানদের। তবে এবার টেস্ট খেলুড়ে কোনো দলের সঙ্গে লড়াই করার যোগ্যতা নিয়েই মাঠে নামছে আফগান  ক্রিকেটাররা ।

আর যেকোনো অতিথিকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সমান নিরাপত্তা দেবে। ইংল্যান্ড সিরিজের আগে আফগান সিরিজেই দেখা গেছে তারই প্রতিচ্ছবি।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ পাকিস্তানের

পরবর্তী

আনন্দ আড্ডার সঙ্গে ঢাবির উন্নয়নে অ্যালামনাইদের প্রতিশ্রুতি

পরবর্তী

আনন্দ আড্ডার সঙ্গে ঢাবির উন্নয়নে অ্যালামনাইদের প্রতিশ্রুতি

পাক-ভারত যুদ্ধের রণহুঙ্কার

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT