চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিনের ৩ উইকেট, ৪০০ পেরিয়ে শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম সেশনে জোড়া সাফল্যের পর দ্বিতীয় সেশনে আরও একটি উইকেট তুলে নিয়েছেন তাসকিন আহমেদ। পাথুম নিশানকাকে (৩০) বোল্ড করেছেন টাইগার পেসার। দ্বিতীয় দিনে তাসকিন একাই নিয়েছেন ৩ উইকেট। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ৪১১ রান।

দীর্ঘ অপেক্ষার প্রথম সেশনের শেষ দিকে জোড়া আঘাত হানেন তাসকিন। প্রথমে সাজঘরে পাঠান ১৪০ রান করা লঙ্কান ওপেনার লাহিরু থিরিমান্নেকে। ভাঙেন ১০৪ রানের দ্বিতীয় উইকেট জুটি।

অ্যাঞ্জেলো ম্যাথুসকে (৫) বেশিক্ষণ টিকতে দেননি। অফস্টাম্পের বাইরের বল ব্যাটের কানায় লেগে চলে যায় লিটন দাসের গ্লাভসে। কিছুক্ষণ পরই ধনাঞ্জয়া ডি সিলভাকে (২) সাজঘরে পাঠান তাইজুল ইসলাম। ৪ উইকেটে ৩৩৪ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় শ্রীলঙ্কা।

দ্বিতীয় সেশনের শুরুতেই নিজের তৃতীয় সাফল্যের দেখা পান তাসকিন। সেঞ্চুরির কাছে চলে যাওয়া ওসাধা ফার্নান্দোকে (৮১) সাজঘরে পাঠান মেহেদী হাসান মিরাজ।

পাল্লেকেলে স্টেডিয়ামে দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশ পায় তিন সাফল্য। দ্বিতীয় সেশনের খেলা চলছে। এরই মধ্যে সাফল্যের রথে যোগ হয়েছে আরও দুই উইকেট।

লঙ্কানদের ২০৯ রানের মাথায় ওপেনিং জুটি বিচ্ছিন্ন করেন অভিষিক্ত পেসার শরিফুল ইসলাম। ১১৮ রান করা লঙ্কান অধিনায়ক উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দেন। আরেক সেঞ্চুরিয়ান থিরিমান্নেও উইকেটের পেছনে ক্যাচ দেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাসকিন আহমেদবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT