চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিনের জায়গায় শফিউল-ইবাদত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ন ০৫, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

চোটের কারণে নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। এ পেসার ছিলেন বাংলাদেশের ওয়ানডে ও টেস্ট স্কোয়াডে। তার বিকল্প হিসেবে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন শফিউল ইসলাম, টেস্ট দলে ইবাদত হোসেন।

শফিউল সবশেষ ওয়ানডে খেলেছেন ২০১৬ সালের অক্টোবরে, ইংল্যান্ডের বিপক্ষে। বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ১২ ম্যাচে নিয়েছেন ১৫ উইকেট। পেসার হান্টের আবিষ্কার ইবাদত সেখানে প্রথমবার ডাক পেলেন বাংলাদেশ দলে।

ইবাদত বিপিএল খেলেছেন সিলেট সির্ক্সাসের হয়ে। শেষ ম্যাচে শিকার করেন ৪ উইকেট। যদিও এ পেসারের টেস্ট দলে সুযোগ পাওয়ার পেছনে কাজ করেছে প্রথম শ্রেণির ক্রিকেট আসর বিসিএলের পারফরম্যান্স।

চোট কাটিয়ে এবারের বিপিএল দিয়ে দারুণ ছন্দে ফিরতে না ফিরতেই চেনাশত্রুর আক্রমণে মাঠের বাইরে চলে যান তাসকিন। সিলেট সিক্সার্সের শেষ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে পাওয়া গোড়ালির চোটের কারণে তাকে মাঠের বাইরে থাকতে হবে কমপক্ষে একমাস। তাসকিনের চোটে ভাগ্য খুলল দুই পেসারের। ১২ ম্যাচে ২২ উইকেট নিয়ে এখনও চলতি বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি তাসকিন প্রায় দেড় বছর পর ফিরেছিলেন জাতীয় দলে।

নিউজিল্যান্ডে সিরিজ শুরু হবে ওয়ানডে দিয়ে। আগামী ১৩, ১৬ ও ২০ ফেব্রুয়ারি হবে রঙিন পোশাকের তিন ম্যাচ। পরে স্বাগতিকদের সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।

ওয়ানডে দল: মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম হাসান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইসলাম।

Reneta

টেস্ট দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম অনিক, লিটন কুমার দাস, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন চৌধুরী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইবাদততাসকিনলিড স্পোর্টসশফিউল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মোজতবা খামেনি (সংগৃহীত)।

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব, প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা: ইরানি কর্মকর্তা

মার্চ ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরেই বাবার জানাজায় অংশ নিলেন

মার্চ ১৭, ২০২৬

হয়রানি-চাঁদাবাজিতে ছাড় নেই: আইজিপি

মার্চ ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এবার ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

মার্চ ১৭, ২০২৬

বন্দুকের মুখে জীবন, নিশো-চঞ্চল এক ফ্রেমে!

মার্চ ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT