বৃষ্টি আর ভেজা আউটফিল্ডের কারণে রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন টসই হয়নি। দ্বিতীয় দিন ১৫ মিনিট এগিয়ে বাংলাদেশ সময় সকাল ১০টা ১৫ মিনিটে টস হয়েছে। প্রথম টেস্টের মতোই টস জিতে বাবর আজমদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় সকাল পৌনে ১১টায় শুরু হবে মাঠের লড়াই। এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টিম টাইগার্স। পেসার শরিফুল ইসলামের জায়গার এসেছেন তাসকিন আহমেদ। গত বছরের জুনে সবশেষ টেস্ট খেলেছিলেন ঢাকা এক্সপ্রেস।
বাঁহাতি পেসার শরিফুলে হালকা চোট রয়েছে। যে কারণে ছিটকে গেছেন দ্বিতীয় টেস্ট থেকে।
পাকিস্তান দলে আনা হয়েছে দুই পরিবর্তন। নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদির জায়গায় নেয়া হয়েছে আবরার আহমেদ ও মীর হামজাকে।
২৩ বছর অপেক্ষার পর পাকিস্তানকে টেস্টে হারাতে পেরেছে বাংলাদেশ। তাদের ঘরের মাঠে ১০ উইকেটে বড় জয় পেয়ে লাল-সবুজ দল।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।
পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, মীর হামজাকে, আবরার আহমেদ, মোহাম্মদ আলী, খুররম শেহজাদ।







