চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তালেবানের জনক’র সাথে মিললেন ইমরান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A

পাকিস্তানের আগামী সাধারণ নির্বাচনের জন্য ‘যৌথ কৌশল’ গঠনে একমত হয়েছে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং জামিয়াত উলেমা-ই-ইসলাম-সামি (জেইউআই-এস)।

পিটিআই চেয়ারম্যান ইমরান খান এবং জেইউআই-এস প্রধান মৌলানা সামিউল হকের উপস্থিতিতে দল দুটির নেতারা এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়।

রোববার পিটিআই-এর গণমাধ্যম শাখার এক বিবৃতিতে এখবর জানানো হয়।

ডন জানায়, জেইউআই-এস প্রধান মৌলানা সামিউল হক ‘তালেবানের জনক’ বলেও পরিচিত। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পাকিস্তান সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। মাঝে ছয় বছরের বিরতিতে ১৯৮৫ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। তালেবানের সাবেক সুপ্রিম কমান্ডার ও আধ্যাত্মিক নেতা মোল্লা ওমরের সাথে ছিলো তার ঘনিষ্ঠ সম্পর্ক। ‘হেড অব দ্য সুপ্রিম কাউন্সিল’ পদবী নিয়ে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানের ডি ফ্যাক্টো নেতা ছিলেন ওমর।

২০১৩ সালের মার্চে সামিউল হক এক নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন। যেখানে রাষ্ট্রের সকল শীর্ষ প্রতিষ্ঠানগুলো, যেমন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি এবং সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে সুন্নি মুসলিমদের নিযুক্ত করার অঙ্গীকার ছিলো সহশিক্ষা বাতিলের পাশাপাশি প্রাপ্তবয়স্ক সকল মুসলিমদের জিহাদের প্রশিক্ষণের কথাও বলেছে তারা।

পিটিআই ও জেইউআই-এস এর নেতারা বৈঠকটিতে আগামী নির্বাচনকে সামনে রেখে নিজেদের লক্ষ্য নির্ধারণ করে। অব্যাহত আলোচনা ও যোগাযোগের মাধ্যমে নির্বাচনের আগেই আরও কাছাকাছি আসতে চায় তারা।

Reneta

পিটিআই নেতা ও খাইবার পাথতুনখাওয়ার মূখ্যমন্ত্রী  পারভেজ খাট্টাক, তথ্যমন্ত্রী শাহ ফরমান, মৌলানা হামিদুল হক হাক্কানি এবং মৌলানা সাইদ সামার ইউসুফ বৈঠকে উপস্থিত ছিলেন।

বিবৃতিতে জানানো হয়, “বৈঠকে দুই দলের নেতারা আগামী নির্বাচনের জন্য একটি যৌথ কৌশল প্রণয়নে আলোচনা চালিয়ে যেতে রাজি হয়েছেন, যাতে তারা দেশের বর্তমান সঙ্কট ও জটিলতা থেকে উত্তরণে যৌথভাবে লড়াই চালিয়ে যেতে পারে।”

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান পিটিআই প্রধান ও পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইমরানের। তার মতে, দুর্নীতি নির্মুল ছাড়া দেশের কোন উন্নতি করা সম্ভব নয়।

প্রদেশটিতে ‘ইসলামপন্থী পদক্ষেপের’ জন্য খাইবার পাখতুনখাওয়ার (কেপি) সরকারের প্রশংসা করেন মৌলানা সামি। তিনি বলেন, শত্রুরা দেশটি ঘিরে রয়েছে, ঐক্যবদ্ধভাবে আমাদের বর্তমান পরিস্থিতি মোকাবেলা করা প্রয়োজন।

‘তালেবানের জনক’ মৌলানা সামি আরও বলেন, এই দুই দলের (পিটিআই ও জেইউআই-এস) আদর্শগত মিল রয়েছে এবং তারা একসাথে কাজ করতে পারে।

মৌলানা সামি ও ইমরান খানের এই বৈঠককে গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। জানিয়েছেন, দেশটির প্রধান ধর্মীয় দলগুলো যখন রাজনৈতিক জোট মুত্তাহিদা মজলিস-ই-আমল প্রতিষ্ঠার চেষ্টা শুরু করেছে, তখনই বৈঠকটি হলো।

২০০২ সালের সাধারণ নির্বাচনের আগেও গঠিত হয়েছিলো নয়-দলীয় জোট এমএমএ। যা ধর্মীয় দলগুলোকে নিয়ে গড়ে উঠেছিলো। এর গুরুত্বপূর্ণ সদস্য ছিলো জেইউআই-এস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান খানতেহরিক-ই-ইনসাফপাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ-চীন সহযোগিতা নিয়ে অবস্থান জানাল ভারত

জুলাই ৪, ২০২৬

খামেনির জানাজায় বাংলাদেশের শ্রদ্ধা, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ স্পিকারের

জুলাই ৪, ২০২৬

মাঠে নামলেই মেসির রেকর্ড, নতুন যা যা ভাঙলেন-গড়লেন

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনিকে শ্রদ্ধা জানাতে তেহরান জনসমুদ্র, ২ কোটি মানুষের সমাগমের আশা

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কোপেনহেগেনের বিশ্বকাপ ফ্যান জোনে হামলায় সুইডিশ পুলিশ সদস্যের মৃত্যু

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT