চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তার জীবন এক গৌরবের ইতিহাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৫ অপরাহ্ণ ২৩, মে ২০১৬
অন্যান্য, শিক্ষা
A A

সাংবাদিক কন্যা নূরজাহান বেগমের রক্তেই ছিলো সাংবাদিকতা। বাবা মোহাম্মদ নাসিরুদ্দিন ছিলেন সওগাত পত্রিকার সম্পাদক। তাই যেন সাংবাদিকতাকেই আষ্টেপৃষ্ঠে ধরেছিলেন তিনি।

নূরজাহান বেগমের জন্ম ১৯২৫ সালের ৪ জুন চাঁদপুর জেলার চালিতাতলী গ্রামে। ভারত উপমহাদেশের প্রথম নারী সাপ্তাহিক পত্রিকা ‘বেগম’র সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন ৬০ বছর।

নূরজাহান বেগমের ছোটবেলাটা কাটে কলকাতায়। তার প্রথম স্কুল সাখাওয়াত মেমোরিয়াল বিদ্যালয়। সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাইস্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করার পর আই এ ভর্তি হন কলকাতার লেডি ব্রেবোর্ন কলেজে। সেখানেই দর্শন, ইতিহাস ও ভূগোল বিষয়ে পড়াশোনা করেন তিনি। ১৯৪৪ সালে আই এ পাশ করে ১৯৪৬ সালে সেখান থেকেই বি এ ডিগ্রি লাভ করেন।

১৯৪৭ সালে তিনি হাত দেন বেগম পত্রিকার কাজে। বাবা মোহাম্মদ নাসিরুদ্দিনের উদ্যোগেই প্রকাশিত হয় বেগম পত্রিকা। পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দায়িত্ব পালন করেন সুফিয়া কামাল। বেগম পত্রিকার প্রথম চার মাস সম্পাদক হিসেবে এর দায়িত্ব পালন করেন তিনি। বেগমের শুরুর দিক থেকে নূরজাহান বেগম ছিলেন বেগমের ভারপ্রাপ্ত সম্পাদক। সেই শুরু তার বেগমের সঙ্গে সম্পৃক্ততা।

রোকনুজ্জামান খান যিনি সাহিত্য জগতে ‘দাদা ভাই’ নামেই পরিচিত। তাকে বিয়ে করে ১৯৫০ সালে বাংলাদেশে চলে আসেন এই দম্পতি। লেখালেখির জগতে নারীদের অংশগ্রহণ বাড়াতে তাদের ছবি আঁকতে, লিখতে উৎসাহ দিতেন নূরজাহান বেগম। যারা লেখা পাঠাত, তাদের ছবিও ছাপাতেন বেগম পত্রিকায়। এভাবেই শুরু হয় এদেশে নারী সাংবাদিকতার পথচলা।

Reneta

ঢাকার শরৎ গুপ্ত রাস্তার ৩৮ নম্বর বাড়িতে বাস করতেন এবং এখান থেকেই বেগম পত্রিকার দেখভাল করতেন নূরজাহান বেগম। নারী জাগরণ, নতুন লেখক সৃষ্টি, সাহিত্য ও সৃজনশীলতায় নারীকে উৎসাহী করাই ছিল বেগম পত্রিকার মূল লক্ষ্য।

নূরজাহান বেগম অনেক সম্মাননা লাভ করেছেন তার জীবদ্দশায়। ১৯৯৬ সালে তিনি শ্রেষ্ঠ ব্যাক্তিত্ত্ব হিসেবে নন্দিনী সাহিত্য ও পাঠ চক্রের সন্মাননা লাভ করেন। ১৯৯৭ সালে বাংলাদেশ সরকার থেকে রোকেয়া পদক, ১৯৯৯ সালে গেন্ডারিয়া মহিলা সমিতি থেকে শুভেচ্ছা ক্রেস্ট, ২০০২ সালে অনন্যা সাহিত্য পুরস্কার, ২০০৩ ও ২০০৫ সালে নারী পক্ষ দুর্বার নেটওয়ার্ক ও কন্যা শিশু দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে তিনি সংবর্ধনা লাভ করেন। এছাড়াও বাংলাদেশ লেখিকা সংঘ, চট্রগ্রাম লেডিজ ক্লাব, চট্রগ্রাম লেখিকা সংঘ, ঢাকা লেডিজ ক্লাব, ঋষিজ শিল্প গোষ্ঠী, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র প্রভৃতি সংগঠনের কাছ থেকেও সম্মাননা পেয়েছেন তিনি। স্বর্ণপদক পেয়েছেন বাংলাদেশ মহিলা সমিতি, বাংলাদেশ মহিলা পরিষদ, লেখিকা সংঘ, কাজী জেবুনন্নেসা মাহাবুবুল্লাহ ট্রাষ্ট, বাংলাদেশ সাংবাদিক ফোরাম, রোটারি ক্লাব প্রভৃতি সংগঠন থেকে। ২০১০ সালে পত্রিকা শিল্পে তার অবদানের জন্য আন্তর্জাতিক নারী সংগঠন ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮ সম্মাননা পান বেগম সম্পাদক।

গৌরবমণ্ডিত এক জীবন পেরিয়ে ২০১৬ সালের ২৩মে রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন মহিমান্বিত এই নারী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নূরজাহান বেগম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পটুয়াখালীতে রোয়ানু ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নীচে

পরবর্তী

হিলারির ১৩ মিনিটের ভিডিও প্রকাশে তোলপাড় (ভিডিও)

পরবর্তী

হিলারির ১৩ মিনিটের ভিডিও প্রকাশে তোলপাড় (ভিডিও)

ভিয়েতনামে মার্কিন অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা উঠলো

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT