চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারেক স্বেচ্ছায় ফিরবেন, প্রধানমন্ত্রীর ইচ্ছায় নয়: মোশাররফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৫ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০১৮
রাজনীতি
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছায় নয়, তারেক রহমান স্বেচ্ছায় দেশে ফিরবেন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ৭ দিন ধরে অবস্থান করলেও তাকে ফেরত আনতে পারবেন না।তারেক রহমান সময় মতো স্বেচ্ছায় দেশে ফিরবেন।

শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

কারও কথায় নয়, তারেক রহমান স্বেচ্ছায় বীর বেশে দেশে ফিরবেন দাবি করে মোশাররফ বলেন, ‘তারেক রহমান যেদিন বলবে আমি বাংলাদেশে যাব, বাংলাদেশ আমার জন্য নিরাপদ সেদিনই কেবল তিনি ফিরবেন। তার আগে নয়। তারেক রহমান ব্রিটিশ আইন মোতাবেক সে দেশে অবস্থান করছেন। অন্যদিকে বাংলাদেশ সরকার তার লন্ডনে অবস্থান নিয়ে ভুল বোঝানোর চেষ্টা করেছে। সরকার তাকে সহ্য করতে পারছে না।

বাংলাদেশে সাজা হওয়ায় তারেক রহমান ব্রিটিশ সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, সেখানে তিনি রাজনৈতিক আশ্রয়ে আছেন। কেউ রাজনৈতিক আশ্রয়ে থাকলে তার পাসপোর্ট ওই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা রাখতে হয়। তাকে একটি ট্রাভেল ডকুমেন্ট দেয়া হয়। এটা ব্রিটিশ নিয়ম। রাজনৈতিক আশ্রয় পেলে ওই ব্যক্তি যতোদিন না বলবেন আমার নিজের দেশে যাওয়ার পরিবেশ হয়েছে ততোদিন পর্যন্ত আশ্রয়দাতা দেশ তাকে জোর করে ফেরত পাঠাবে না।

‘যেকোন মূল্যে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে’- শুক্রবার স্থানীয় সময় সকালে অস্ট্রেলিয়া পৌঁছে প্রধানমন্ত্রীর দেয়া এমন বক্তব্যের পর প্রতিক্রিয়ায় খন্দকার মোশাররফ বলেন, ‘প্রধানমন্ত্রী যদি ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ৭ দিন ধরেও অবস্থান করেন, তবুও তারেক রহমানকে ফেরত আনতে পারবেন না। শেখ হাসিনা যেভাবে তাকে আনতে চান, সেভাবে আনা যাবে না।’

Reneta

এসময় তিনি আরো বলেন: খালেদা জিয়ার শারীরিক অবস্থা দিন দিন অবনতি হচ্ছে। আমাদের দাবি সুচিকিৎসার স্বার্থে তাকে নিঃশর্ত মুক্তি দেয়া হোক। যেন তিনি মুক্ত হয়ে পছন্দ মতো চিকিৎসা করতে পারেন। অন্যথায় তার কারাবাস দীর্ঘায়ত হলে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হোক।

‘‘আমাদের নেত্রীকে বাইরে রেখে এই সরকার আগামী একাদশ সংসদ নির্বাচন করতে চায়। এটা হতে দেয়া হবে না। খালেদার মুক্তি ও একাদশ নির্বাচন একইসূত্রে গাঁথা। তাই খালেদা জিয়ার মুক্তি ব্যতিত নির্বাচন অসম্ভব’’, বলেন বিএনপির এই নেতা।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খন্দকার মোশাররফখালেদা জিয়াতারেক রহমানপ্রধানমন্ত্রীলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

মেসিদের বিপক্ষে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ, আছেন বিখ্যাত অভিনেতা-সাংবাদিকও

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

এপিসি থেকে ফেলে ইয়ামিন হত্যা: সাবেক এমপিসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই ২৬, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান (সংগৃহীত)।

পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে সেনাসদস্যদের পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT