চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারেক রহমানসহ ৯ জনের বিরুদ্ধে মামলা গ্রহণের আদেশ ২২ মার্চ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২০
আদালত
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৯ জনের বিরুদ্ধে করা মামলা গ্রহণে আদেশের জন্য আগামী ২২ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার মামলার গ্রহণের বিষয়ে আদেশের জন্য দিন ধার্য ছিল। ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে পরবর্তী দিন ধার্য করেন।

এর আগে ১৮ ফেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডলের আদালতে মামলাটি দায়ের করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।

Banglabid

তারেক ছাড়া মামলার অপর আসামিরা হলেন- জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও লন্ডনের আইন ছাত্র পরিষদের সভাপতি শাহিদুর রহমান, জামায়াত নেতা মো. আফজাল হোসেন, মো. মুজিবুর রহমান, মো. আবদুল করিম, হাফেজ মো. দিদারুল ইসলাম, মো. জাকির হোসেন, মো. আব্দুল হালীম, রফিকুল ইসলাম। এছাড়া মামলায় অজ্ঞাতনামা বিএনপির আরও তিনজনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৬ ডিসেম্বর মিরপুরে বাদিকে আসামিরা আটকে রেখে শর্ত দেন, ‘আমাদের মা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ নেতাকর্মীদের নামে যত মামলা করেছিস তা আগামী সাতদিনের মধ্যে প্রত্যাহার করতে হবে। তা না হলে আবার তোকে ও তোর প্রধানমন্ত্রীকে ২১ আগস্টের মতো গ্রেনেড মেরে খুন করব।’

এরপর বাদিকে জামায়াত-শিবির ও বিএনপির নেকাকর্মীরা খুন করার উদ্দেশে খুঁজতে থাকেন।

Reneta

এছাড়াও লন্ডন থেকে তারেক রহমানের নির্দেশে ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও লন্ডনের আইন ছাত্র পরিষদের সভাপতি শাহিদুর রহমান অশ্লীল ভাষায় ফেসবুকে, মেসেঞ্জারে বাদিকে হুমকিসহ প্রধানমন্ত্রীকে নিয়ে হেয় প্রতিপন্নমূলক (কটূক্তি) কথা লেখেন, যা প্রধানমন্ত্রীর এক হাজার কোটি টাকার মানহানি হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

এবি সিদ্দিকী এর আগে খালেদা জিয়া, তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি’র শীর্ষ নেতাদের নামে একাধিক মামলা করেছেন। এর মধ্যে কিছু মামলা বিচারাধীন আর কিছু তদন্তাধীন রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারেক রহমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুয়েত প্রবাসীদের সুস্থতার সনদ দেওয়ার উদ্যোগ

পরবর্তী

করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য করণীয়

পরবর্তী
করোনা

করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য করণীয়

হরিয়ানার মুখ্যমন্ত্রী, রাজ্যপালেরও নাগরিকত্বের প্রমাণ নেই

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকায় আজ জশনে জুলুছ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড দাবি করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শপথের পর প্রথম বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২৩, ২০২৬

মেসির গোলেও হার এড়াতে পারল না মিয়ামি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT