চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারেক-জোবাইদার মামলায় রুল শুনানি ২৯ মে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৪ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২২
- সেমি লিড, আদালত
A A

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলার বৈধতা প্রশ্নে করা রিটের পর জারি করা রুলের শুনানি আগামী ২৯ মে।

গতকাল মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এই রুল শুনানির জন্য বুধবার দিন ধার্য করেছিলেন। কিন্তু তারেক-জোবাইদার পক্ষের আইনজীবী সময় চেয়ে আবেদন করলে হাইকোর্ট এবিষয়ে শুনানির জন্য ২৯ মে দিন ধার্য করেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আর তারেক-জোবাইদার পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, জোবাইদা রহমানের ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুদক। পরের বছর তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

এরপর তারেক রহমান ও তার স্ত্রী হাইকোর্টে পৃথক রিট আবেদন করেন। সে রিটে জরুরি আইন ও এই মামলার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। এই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করে মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেন। সম্প্রতি হাইকোর্টের জারি করা সেই রিটের রুল শুনানির জন্য মঙ্গলবার হাইকোর্টের কার্যতালিকায় আসে। এরপর আদালত রুল শুনানির জন্য দিন ধার্য করেন।

এই মামলা বাতিলের পৃথক আরেকটি আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে জোবাইদা রহমানের লিভ-টু-আপিল গত ১৩ এপ্রিল খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

Reneta

সর্বোচ্চ আদালতের ওই আদেশের ফলে জোবাইদা রহমানের বিরুদ্ধে মামলাটি চলতে বাধা নেই বলে জানান দুদক আইনজীবী খুরশীদ আলম খান।

তবে আপিল বিভাগের আদেশের পর জোবাইদা রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আমরা ন্যায়বিচার পাইনি। এই মামলাটি করা হয়েছিল জরুরি অবস্থার সময় সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে। এ মামলার কোনো আইনগত ভিত্তি নেই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জোবাইদা রহমানতারেক রহমানহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT