বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের বিরুদ্ধে অর্থপাচারের মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তাই তা মোকাবিলা করা হবেও রাজনৈতিকভাবে।
শনিবার লন্ডন থেকে ফিরে বিমানবন্দরে তিনি বলেছেন, আওয়ামী লীগ জঙ্গিবাদ ইস্যুতে জাতীয় ঐক্য চায় না বলেই একর পর এক ইস্যু তৈরি করছে।
ব্রিটেনের পার্লামেন্ট হাউজ অব কমন্সের সেমিনারে অংশ নিতে লন্ডন গিয়েছিলেন বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫ সদস্যের প্রতিনিধী দল। তারা লন্ডনে থাকা অবস্থায়ই মানি লন্ডারিং মামলায় ৭ বছরের সাজা হয়েছে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের।
তাই সকালে দেশে পৌঁছানোর পর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, তারেক রহমান যেন রাজনীতিতে দূরে থাকেন সেজন্য দুদককে বাধ্য করে এই ধরনের মামলা করছে সরকার। তাই তারেক রহমানের মামলা রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে। এবং আইনগতভাবে মোকাবিলা করা হবে।
জঙ্গিবাদ ইস্যু নিয়ে মিজা ফখরুল বলেন, আওয়ামী লীগ জাতীয় ঐক্যে আগ্রহী নয়, আগ্রহী নয় বলে তারা বিভিন্ন রকম অজুহাত দিচ্ছে এবং বিভিন্ন রকমের কথা বলছে।
বিএনপির প্রতিনিধীদল জানিয়েছেন, হাউজ অব কমন্সের সেমিনারে সাম্প্রতিক বিভিন্ন সংকট নিয়ে তারা কথা বলেছেন।







