জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন তৃতীয় বিশেষ জজ আদালত।
এ মামলায় আদালতে হাজির না হওয়ায় বৃহস্পতিবার তার বিরুদ্ধে তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দার এই পরোয়ানা জারি করেন।
এছাড়াও একই মামলায় আদালতে না যাওয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামী সোমবার হাজির হতে বলা হয়েছে। না আসলে তার জামিনও বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলে জানান বিচারক।
আজ বৃহস্পতিবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনে বাকি বক্তব্য উপস্থাপন ও তারেক রহমানের হাজিরার দিন ধার্য ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে লন্ডনে থাকা তারেক রহমান আদালতে না আসায় আবু আহমেদ জমাদ্দারের আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।







