চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারেকের জন্য আইনি লড়াইয়ের প্রস্তুতি

রিজওয়ান কাদের রিজওয়ান কাদের
৪:০৬ পূর্বাহ্ণ ২৭, মার্চ ২০১৬
রাজনীতি
A A

গণমাধ্যমে তারেক রহমানের সংবাদ প্রচারে আদালতের নিষেধাজ্ঞা নিয়ে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুর ইসলাম আলমগীর  বলেছেন, ‘ইন্টারপোলের তালিকা থেকে তারেক রহমানের নাম প্রত্যাহার হওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে সে নির্দোষ।’

তারেক রহমানের নাম ইন্টারপোলের তালিকা থেকে প্রত্যাহার করে নেয়ার বিষয়টি গণমাধ্যমে অবহিত করেন মির্জা ফখরুল ইসলাম। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, সরকার একের পর এক বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে তারেক রহমানকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চালিয়ে আসছে।

মির্জা ফখরুল বলেন, ‘তারেক রহমানের রাজনৈতিক অবস্থা ও অবস্থান বিশ্লেষণ করে দেখা যায়, কোনোভাবেই তার নাম ইন্টারপোলের তালিকায় উঠতে পারে না। এরপরই ইন্টারপোল জেনারেল সেক্রেটারিয়েট তাদের ন্যাশনাল সেন্টার ব্যুরো (এনসিবি) তারেক রহমান সম্পর্কে বাংলাদেশ সরকারের দেয়া সব তথ্য মুছে ফেলা হয়েছে বলেও চিঠিতে জানায়।

শুধু তাই নয়, ইন্টারপোল বিভিন্ন দেশে অবস্থিত তাদের সব সার্ভার ও ডেটাবেস থেকেও এই তথ্য মুছে ফেলার নির্দেশ দিয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছে।’

ভারপ্রাপ্ত মহাসচিব আরো বলেন, বাংলাদেশ সরকার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের রাজনৈতিক ইমেজ কালিমালিপ্ত করতে গিয়ে এখন নিজেরাই মিথ্যাবাদী প্রমাণিত হয়েছে। এর সঙ্গে বাংলাদেশ পুলিশের গ্রহণযোগ্যতাও প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মনে করেন তিনি।

গণমাধ্যমে তারেক রহমানের সংবাদ প্রচারে আদালতের নিষেধাজ্ঞা নিয়ে আইনি লড়াইয়ের প্রস্তুতি নেয়ার কথাও জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

Reneta

তিনি বলেন, ‘এই নিষেধাজ্ঞার কারণে আপনারা সংবাদ প্রচার করতে পারছেন না। আমাদের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়ারও প্রস্তুতি নেয়া হয়েছে। কিন্তু বিভিন্ন কারণে এখনো সেটা আসেনি।’

ইন্টারনেটের দেয়া তথ্যের পর বিএনপি আবারো বিষয়গুলোকে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করবে বলে জানান মির্জা ফখরুল।

রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানকে বিভিন্ন মামলার আসামী করা হয়েছে দাবি করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছে বিএনপি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারেক রহমানবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT