চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারুণ্যের জয়ধ্বনিতে পালিত হচ্ছে চ্যানেল আইয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২০ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০১৬
বাংলাদেশ
A A

হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে ১৮ বছরে পদার্পণ করলো দেশের প্রথম ডিজিটাল
স্যাটেলাইট টেলিভিশন, চ্যানেল আই। আগামী প্রজন্ম তথা তারুণ্যের জয়গানকে
সামনে এগিয়ে নিতেই এবারের প্রতিপাদ্য ‘আঠারোয় জয়ধ্বনি’। নানা আয়োজনে পালিত হচ্ছে লাল-সবুজের বীজ বুনে যাওয়া চ্যানেল আইয়ের জন্মদিন।

এসব আয়োজনে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। এছাড়া পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য এবং বিশিষ্ট অতিথিবৃন্দ।

আঠারোয় জয়ধ্বনি শ্লোগানে তারুণ্যের বার্তা নিয়ে চ্যানেল আইয়ের ১৮ বছরে পদার্পণে আরো বর্ণিল আর জমকালো চেতনা চত্বর। সদ্য প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশ বিদেশের অগণিত দর্শকের জন্য জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানান চ্যানেল আই পরিচালনা পর্ষদ।

Banglabid

চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, সারা পৃথিবীর বাঙালিরা যেভাবে চ্যানেল আইকে যেভাবেক তাদের হৃদয়ে ধারণ করেছে। হৃদয়ে বাংলাদেশ, চেতনায় চ্যানেল আই এবং সুস্থ সংস্কৃতির চর্চা আমরা করে যাবো আপনাদেরকে নিয়ে।

চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ১৭ বছর পেরিয়ে ১৮ বছরে চ্যানেল আই কতটা এগিয়েছে সেটা আপনাদের হাতে। তবে আমরা মনে করি, চ্যানেল আইকে ও আগামীতে সমস্ত গণমাধ্যমকে আরো বেশি দায়িত্বশীল হতে হবে। আমাদের সার্বভৌমত্ব,আমাদের সমাজ, আমাদের গণতন্ত সর্ব বিষয়ে চ্যানেল আই সেই ধারাবাহিকতায় এগিয়ে যাবে। 


Reneta

চ্যানেল আই পরিচালনা পর্ষদের সদস্য মুকিত মজুমদার বাবু বলেন, এই চত্বর থেকে একটি কথা বলতে চাই, বাংলাদেশ থেকে যে সবুজ ঝড়ে যাচ্ছে সেটাকে যেন ধরে রাখতে পারি, সেজন্য আমরা সবাই যেন একসঙ্গে কাজ করি। 

চ্যানেল আই পরিচালনা পর্ষদের সদস্য জহিরউদ্দিন মাহমুদ মামুন বলেন, ৮৮ লক্ষ ১২ হাজার ৮০০ মিনিটের অনুষ্ঠানে আমরা সবসময় যে কথাটা উল্লেখ করেছি সেটা হলো আমাদের হৃদয়ে বাংলাদেশ। আমরা সবসময় সেটা ধারণ করি বলেই চ্যানেল আই বাংলার চ্যানেল, বাঙালির চ্যানেল, বাংলাদেশের চ্যানেল।

সঙ্গীতশিল্পী স্যার লাকি আখন্দ এবং প্রয়াত সাংবাদিক আওলাদ হোসেনের পরিবারের পাশেও দাঁড়ায় চ্যানেল আই পরিবার। জন্মদিনে আনন্দ আড্ডা, ফুলের শুভেচ্ছা আর গানে প্রিয় শিল্পীরা মাতিয়ে রাখেন চেতনা চত্বরের মূল মঞ্চ।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, বাংলার নিজস্ব সংস্কৃতিকে ধারণ করে এগিয়েছে। তারা শুধু দর্শকের কাছেই কৃতজ্ঞ নন, দর্শকরাও তাদের কাছে কৃতজ্ঞ। 

সাংবাদিক রাহাত খান বলেন, চ্যানেল আই বাঙালির পক্ষে, চ্যানেল আই স্বাধীনতার পক্ষে, চ্যানেল আই বাংলা সংস্কৃতির পক্ষে। আমরা চ্যানেল আইএর সঙ্গে আছি।

১৯৯৯ সালের ১ অক্টোবর যাত্রা শুরু করে চ্যানেল আই। এর ঠিক ২ বছর পর যাত্রা শুরু করে চ্যানেল আই নিউজ। 

হৃদয়ে-চেতনায় বাংলাদেশকে ধারণ করে চ্যানেল আই পরিবার। ১ অক্টোবর সকাল থেকেই দিনব্যাপী মিলনমেলা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর হয়ে উঠে চ্যানেল আই প্রাঙ্গণ। সন্ধ্যা ৭ টায় চ্যানেল আই ছাদ বারান্দায় থেকে আয়োজন করা হবে আতশবাজি প্রদর্শনী।

বিশেষ দিনটি উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে বসেছে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। রয়েছে সাংস্কৃতিক আয়োজন। বসেছে মেলা। বিশেষ দিনটি উপলক্ষে সারাদিনই নানান ধরনের অনুষ্ঠান প্রচারিত হবে চ্যানেল আই টিভিতে। নানান আয়োজনের খবর থাকবে চ্যানেল আই অনলাইনেও।

এছাড়াও ঢাকার বাইরে দেশের বিভিন্ন জেলাসহ দেশ ও দেশের বাইরেও জন্মদিনের অনুষ্ঠামালার মধ্য দিয়ে পালিত হচ্ছে চ্যানেল আইয়ের ১৮ তম জন্মদিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আই
শেয়ারTweetPin

সর্বশেষ

আজ জানা যাবে কে হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি

আগস্ট ১৩, ২০২৬

গাজীপুরে ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ এর বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

আগস্ট ১৩, ২০২৬

হাতি রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

আগস্ট ১৩, ২০২৬

জাইমা রহমানের দেশের সড়ক ব্যবস্থা নিয়ে ভাবনা

আগস্ট ১৩, ২০২৬

আবারও ৩৭ বিলিয়ন ডলারের ঘরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT