চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শ্রদ্ধা ও ভালোবাসায় তারা আমাদের মাঝে টিকে থাকবেন’

হাবিবা নাজনীন মিথিলাহাবিবা নাজনীন মিথিলা
১০:১১ অপরাহ্ণ ০৮, জুলাই ২০১৭
বিনোদন
A A
তিন বরেণ্য ব্যক্তিত্বকে নিয়ে স্মরণ অনুষ্ঠানে আমীরুল ইসলাম

তিন বরেণ্য ব্যক্তিত্বকে নিয়ে স্মরণ অনুষ্ঠানে আমীরুল ইসলাম

‘আমাদের মাঝে শুদ্ধতার চর্চার পথ দেখিয়েছেন তারা, আর তারাই আমাদের অগ্রদূত।’ বললেন প্রখ্যাত অভিনেতা মামুনুর রশীদ। দেশের বরেণ্য তিন ব্যক্তির স্মরণ সভায় বললেন তিনি। আর তারা হলেন গবেষক ড. করুণাময় গোস্বামী, সংগীতজ্ঞ সুধীন দাশ এবং অভিনেতা নাজমুল হুদা বাচ্চু। সম্প্রতি তারা প্রয়াত হয়েছেন। আর তাদেরকে স্মরণ করে আজ শনিবার সন্ধ্যায় চ্যানেল আই ভবনের ছাদ বারান্দায় আয়োজন করা হয়েছে স্মরণ সভার।

বিশিষ্ট নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা বলেন, ‘তাদের অবদান অনেক মানুষের সৌভাগ্যের দুয়ার খুলে দিয়েছে। আর শুধু শিল্পী নয়, তারা আমাদের আপাদমস্তক একজন ভালো মানুষ হতে শিখিয়েছেন।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নজরুলসংগীতশিল্পী নাশিদ কামাল ও ইয়াসমিন মুশতারি, অভিনয়শিল্পী শহীদুল আলম সাচ্চু, আহসান হাবিব নাসিম, সংগীতশিল্পী কোনাল, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান, ডালিয়া নওশীন, এম কে বাশার, রেজাউল করিম স্ট্যালিন, ড. করুণাময় গোস্বামীর মেয়ে তিথি গোস্বামী, সুধীন দাশের মেয়ে সুপর্ণাসহ তার কাছের মানুষেরা। তারা প্রত্যেকেই তাদের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানটির আয়োজন করে চ্যানেল আই এবং দর্শক–শ্রোতা–পাঠক ফাউন্ডেশন। সহযোগিতায় ছিল আনন্দ আলো এবং রেডিও ভূমি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌসুমী বড়ুয়া।

বক্তব্য রাখছেন শহিদুল আলম সাচ্চু
স্মরণ অনুষ্ঠানে আসা অতিথিরা

ছবি: ওবায়দুল হক তুহিন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্মরণ সভা
শেয়ারTweetPin

সর্বশেষ

আফগানিস্তান ও বসনিয়া-হার্জেগোভিনায় ভূমিকম্প

জুলাই ২, ২০২৬

খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার

জুলাই ২, ২০২৬

ভূমিকম্পের ৬ দিন পর ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে ৩ বছরের শিশু জীবিত উদ্ধার

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই ২, ২০২৬
কঠিন থেকে কঠিনতর হচ্ছে যুক্তরাষ্ট্রে অভিবাসন

কঠিন থেকে কঠিনতর হচ্ছে যুক্তরাষ্ট্রে অভিবাসন

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT