গুলশানে হামলাও জেএমবির জঙ্গিরা করছে, কিশোরগঞ্জে তারাই হামলা করছে। ঘটনাস্থল এবং শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শন করে আটকদের কাছ থেকে এমন তথ্য পাওয়ার কথা জানান আইজিপি এ কে এম শহীদুল হক।
তিনি বলেন, কিশোরগঞ্জে আজিমউদ্দীন স্কুলের পাশে পুলিশের ওপর যারা হামলা চালিয়েছে তারা জেএমবি সদস্য। আইএস-এর সাথে তাদের সংশ্লিষ্টতা নেই।
আইজিপি বলেন, গুলশানে হামলাকারী পাঁচজনকে আমরা জেএমবির সদস্য হিসেবে অনেক আগে থেকেই খুঁজছিলাম। তাদের ছদ্মনামগুলো আমাদের কাছে ছিলো।
আইজিপি আরো বলেন, গুলশান হামলার সঙ্গে কিশোরগঞ্জ হামলার যোগ রয়েছে।
বিকেলে শহরের পুলিশ লাইনে সন্ত্রাসবিরোধী নাগরিক সমাবেশে বক্তব্য দেবেন তিনি।
বৃহস্পতিবার সকালে ঈদের জামাতের আগে শোলাকিয়া ঈদগাহ্ মাঠের কাছে আজিমুদ্দিন স্কুলের পাশে সন্ত্রাসী হামলায় দুই পুলিশ সদস্য, এক নারী ও এক হামলাকারী নিহত হয়।









