চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারার মেলায় চট্টগ্রামে শাড়ি উৎসব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৩ অপরাহ্ন ৩০, মার্চ ২০১৯
বিনোদন
A A

বন্দরনগরী চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বিশ্বরঙ শাড়ি উৎসব’। ‘কালারস অব লাইফ এবং ড্রিমার ওমেন’স-এর তত্ত্বাবধানে ‘বিশ্বরঙ’ আয়োজিত শাড়ি উৎসবে দেশের সংগীত, নাট্য ও ফ্যাশন জগতের তারকাদের অংশগ্রহণে সেখানে বসেছে তারার মেলা।

শুক্রবার (২৯ মার্চ) সকালে আগ্রাবাদ হোটেলের ইছামতি হলে বর্ণিল এই শাড়ি উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন ও বিশ্বরঙ-এর কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা।

এসময় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের ফ্যাশন ডিজাইনার রওশনস এবং কিডস ক্যাম্পের উদ্যোক্তা রওশন আরা চৌধুরী, চট্টগ্রাম উইমেন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট ও কালারস অব লাইফের উপদেষ্টা রুহি মোস্তফা, সুলতানা নুরজাহান রোজি ও শাড়ি উৎসবের আয়োজক কালারস অব লাইফের প্রেসিডেন্ট শাকিলা গাফফার।

তারকা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একঝাঁক তারকা। তারমধ্যে অন্যতম অভিনেত্রী শম্পা রেজা, তানভীন সুইটি, বিজরী বরকত উল্লাহ, বন্যা মির্জা, উর্মিলা শ্রাবন্তী কর।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘এই ধরনের শাড়ি উৎসব দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামীতে এই ধরনের আরো বড় আকারে শাড়ি উৎসব উদযাপনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সব ধরনের সহায়তা দেবে।’

Reneta

শাড়ি উৎসবের আয়োজক বিশ্বরঙ এর কর্ণধার বিপ্লব সাহা এবং কালারস অব লাইফের প্রেসিডেন্ট শাকিলা গাফ্ফার জানান, ‘বাঙালি ঐতিহ্যে শাড়ি থাক অমলিন’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামে প্রথমবারের মতো শাড়ি উৎসবের আয়োজন করা হয়েছে। ভিনদেশি সংস্কৃতির কারণে শাড়ির প্রতি অনীহা দূর করে দেশীয় শাড়ির ঐতিহ্য ফিরিয়ে আনতে এই উৎসবের আয়োজন করা হয়েছে।

উৎসবে শাড়ি ব্যবসায়ী ও ডিজাইনার নীল কমল বসাককে সম্মাননা প্রদান করা হয়।

উৎসব চলবে শনিবার (৩০ মার্চ) সন্ধ্যা পর্যন্ত। উৎসবে চট্টগ্রামে বাঙালি ঐতিহ্যের নানা বর্ণিল শাড়ি পরে একাধিক ফ্যাশন কিউতে অংশ নেন চট্টগ্রামের তারকা মডেলরা। ফ্যাশন কোরিওগ্রাফি করেছে রিজভী হাসান। উপস্থাপনায় ছিলেন নাসরিন আক্তার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উর্মিলা শ্রাবন্তী করতানভীন সুইটিবন্যা মির্জাবিজরী বরকত উল্লাহবিশ্ব রঙলিড বিনোদনশম্পা রেজা
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা

এপ্রিল ১১, ২০২৬

কুমিরের মুখে কুকুর, ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনা?

এপ্রিল ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের দিকে তাকিয়ে সারাবিশ্ব, আলোচনায় যেসব বিষয়

এপ্রিল ১১, ২০২৬

কোন রান খরচ না করেই পাঁচ উইকেট মাহিনের

এপ্রিল ১১, ২০২৬

গুরুতর অসুস্থ আশা ভোঁসলে, হাসপাতালে ভর্তি

এপ্রিল ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT