চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারার মেলায় ‘ভালোবাসার চার অধ্যায়’র সেলিব্রেশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

ভালোবাসা দিবস উপলক্ষে প্রাণ ফ্রুটো চতুর্থবারের মতো আয়োজন করেছিল ‘প্রাণ ফ্রুটো লাভ এক্সপ্রেস ৪’ ‘ভালোবাসার চার অধ্যায়’। জনপ্রিয় কোমল পানীয় প্রাণ ফ্রুটো’র ভেরিফাইড ফেসবুক পেজের ইনবক্স, ভাইবার, ইমো, হোয়াটসঅ্যাপ দর্শকদের পাঠানো প্রায় তিন হাজার ভালোবাসার গল্প থেকে বাছাই করে সেরা ৬ গল্প নিয়ে নির্মিত হয়েছে ৬টি ভালোবাসার শর্টফিল্ম।

প্রাণ-আরএফএল গ্রুপের প্রযোজনা প্রতিষ্ঠান ‘পিআর প্রোডাকশন’র ব্যানারে সেগুলো থেকে শর্টফিল্ম নির্মাণ করেন ‘পোড়ামন ২’ ও ‘দহন’-খ্যাত রায়হান রাফী। এগুলো প্রাণ ফ্রুটো’র ইউটিউব চ্যানেলে প্রচারের সঙ্গে ১৩ ও ১৫ ফেব্রুয়ারি রাত ১০ টা ৫ মিনিটে প্রচার করা হয় একটি বেসরকারি টিভিতে।

Banglabid

ভালোবাসার বৈচিত্রতায় নির্মিত শর্টফিল্মগুলো জয় করেছে দর্শকের মন। দারুণ সাড়া ফেলেছে ইউটিউবে। সেই উপলক্ষে ছয়টি গল্পের গল্পকার, নির্মাতা ও কলাকুশলী ও ১০ জন কুইজ বিজয়ীকে (সঙ্গীসহ) নিয়ে একটি সেলিব্রেশনের আয়োজন করা হয়। এ উপলক্ষে রাজধানীর বেঙ্গল স্টুডিওতে আয়োজিত সেই অনুষ্ঠানে বসেছিল তারার মেলা। ছিলেন এফএস নাঈম, তাসনুভা এলভিন, শামীম হাসান সরকার, তামিম মৃধা, আজমেরী আশা, সানজানা সরকার রিয়া, সারিকা সাবা, তানিয়া বৃষ্টি প্রমুখ।

আরও ছিলেন প্রাণ বেভারেজ লিমিটেডের নির্বাহী পরিচালক আনিসুর রহমান, প্রাণ বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং আতিকুর রহমান, প্রাণ বেভারেজ লিমিটেডের ব্রান্ড ম্যানেজার আশফাকুর রহমান (রবিন), প্রাণ-আরএফএল গ্রুপের ডিজিটাল মিডিয়ার হেড অব অপারেশন নাজমুল হিমেল, রিগেন খালেকুজ্জামান, এস. এম. রাশেদ রায়হানসহ প্রাণ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আরটিভির পক্ষ থেকে ছিলেন টেলিভিশনটির সিইও সায়েদ আশিক রহমান ও আরও অনেকে।

উপস্থাপিকা সাফিনা আহমেদ তরী উপস্থানায় অনুষ্ঠানটিতে ৬টি গল্প নিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা বলেন নির্মাতা ‘রায়হান রাফী’। অভিজ্ঞতার কথা জানান উপস্থিত তারকারাও। প্রাণ বেভারেজ লিমিটেডের নির্বাহী পরিচালক আনিসুর রহমান বলেন, প্রাণ ফ্রুট ভালোবাসা দিবসে তার ভোক্তা এবং ভক্তদের ভালো কিছু দেয়ার চেষ্টা করে। আবারও তার কমতি ছিল না। শর্ট ফিল্ম গুলোর সঙ্গে জড়িত সকল কলাকৌশলী, পরিচালক, অভিনেতা এবং অভিনেত্রীদের ভালো কাজ এবং ভালো কিছু দেয়ার জন্য ধন্যবাদ।

Reneta

উপস্থিত তারকা এফএস নাঈম, আশা, শামীম হাসান সরকার, তামিম মৃধা, এলভিন, তানিয়া বৃষ্টি প্রত্যেকে এই শর্টফিল্মগুলোতে কাজ করতে পেরে আনন্দ প্রকাশ করেন। অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে এফএস নাঈম, শামীম ও তামিমের কণ্ঠে গান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফএস নাঈমতামিম মৃধাতাসনুভা এলভিনপ্রাণ ফ্রুটোরায়হান রাফীশামীম হাসান সরকার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বইমেলায় আব্দুল আলীমের ‘সাইবার ক্রাইম’

পরবর্তী

সাঙ্গু ও মাতামুহুরী থেকে পাথর উত্তোলন বন্ধের নির্দেশ

পরবর্তী
করোনা

সাঙ্গু ও মাতামুহুরী থেকে পাথর উত্তোলন বন্ধের নির্দেশ

আগুন

বিটিভি ভবনের আগুন নিয়ন্ত্রণে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT