চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারাবিহ নামাজের মধ্য দিয়ে মাহে রমজানের আনুষ্ঠানিকতা শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৯ অপরাহ্ণ ২৭, মে ২০১৭
বাংলাদেশ
A A

প্রথম তারাবিহ নামাজের মধ্য দিয়ে মাহে রমজানের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শনিবার এশার নামাজের পরে তারাবিহ নামাজ পড়েন ধর্মপ্রাণ মুসলমানরা। এর মাধ্যমেই শুরু হলো মুসলমানদের আত্মশুদ্ধি আর সংযমের পবিত্র মাস মাহে রমজান। আজ ভোর রাতে (রোববার) সেহরি খেয়ে প্রথম রোজা রাখা হবে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান শুরু হয়েছে শনিবার। পবিত্র রমজান উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

শনিবার প্রথম তারাবির নামাজ উপলক্ষে ঢাকাসহ সারা দেশে মসজিদে মুসল্লিদের ঢল নামে। ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ পাড়া- মহল্লার কোনো মসজিদেই তিল ধারণের জায়গা নেই। বেশ কিছু মসজিদে বাইরে সামিয়ানা টাঙিয়ে তারাবির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে।

Banglabid

কোনো কোনো মসজিদের আঙিনা ছাড়িয়ে রাস্তায় জায়নামাজ, চাদর ও পাটি বিছিয়ে মুসল্লিদের তারাবিহর নামাজ আদায় করতে দেখা গেছে। প্রতিবছরের মতো এবারও রমজান মাসে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে খতম তারাবিহ হয়েছে।

আজ প্রথম দিনে পবিত্র কোরআনের প্রথম পারা থেকে পাঠ শুরু করে প্রথম দেড় পারা পর্যন্ত পড়া হয়। বায়তুল মোকাররম মসজিদ কমিটি সূত্র জানায়, খতম তারাবিহ নামাজে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন দেড় পারা করে মোট ৯ পারা শেষ হবে। সপ্তম তারাবিহ থেকে ২৭তম তারাবি পর্যন্ত প্রতিদিন এক পারা করে পাঠের মাধ্যমে ৩০ পারা পবিত্র কোরআন শরিফ খতম হবে।

Reneta

তারাবি নামাজ সর্ম্পকে বিশিষ্ট আলেমগণ জানান, রমজান মাসের জন্য নির্দিষ্ট তারাবিহ নামাজ জামাতে পড়া ও সম্পূর্ণ কোরআন শরিফ একবার খতম করা সুন্নতে মোয়াক্কাদা। রাসুলুল্লাহ (সা.) নিজে তারাবিহ নামাজ পড়েছেন এবং সাহাবায়ে কেরামকে পড়ার জন্য আদেশ দিয়েছেন। তারাবি নামাজ জামাতের সঙ্গে আদায় করা ও কোরআন শরিফ খতম করা অধিক সওয়াবের কাজ। তবে ঘরে সূরা-কিরাতের মাধ্যমে আদায় করলেও সওয়াব পাওয়া যায়। রাসুলুল্লাহ (সা.) তারাবি নামাজের জন্য রাতের কোনো বিশেষ সময়কে নির্দিষ্ট করে দেননি। তবে তারাবিহ নামাজ অবশ্যই এশার নামাজের পর থেকে সুবহে সাদিকের আগে আদায় করতে হবে।

পবিত্র এই রমজান মাসেই নাজিল হয়েছিল পবিত্র কোরআন শরীফ। হাদিসে আছে, এ মাসে যে কোনো নফল ইবাদত ফরজের সমান আর ফরজে ৭০ গুণ বেশি সওয়াব পাওয়া যায়। মুসলমানরা এই এক মাস সিয়াম সাধনার পাশাপাশি দান খয়রাতসহ বিশেষ ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য ও করুণা লাভে সচেষ্ট থাকেন। রমজানের প্রথম ১০ দিন রহমতের, মাঝের ১০ দিন মাগফেরাতের আর শেষের ১০ দিন নাজাতের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারাবিহ নামাজরমজান মাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাইবান্ধার সাঁওতাল পল্লিতে আগুন দেয়ার ঘটনায় মুল পরিকল্পনাকারীকে খুঁজছে পুলিশ

পরবর্তী

‘মোসাদ্দেক ভয় পায় না’

পরবর্তী

‘মোসাদ্দেক ভয় পায় না’

তালগোল পাকিয়ে হার

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT