চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারাও ঘুমাতে পারেনি, সেদিন চাঁদে

জাহাঙ্গীর আলমজাহাঙ্গীর আলম
১২:২৪ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
অ্যাপোলো ১১ অভিযানে ইগলের ভেতরে শোবার স্থানের নকশা। সৌজন্যে : নাসা

অ্যাপোলো ১১ অভিযানে ইগলের ভেতরে শোবার স্থানের নকশা। সৌজন্যে : নাসা

চাঁদে পদার্পণে প্রথম হওয়ার পর চাঁদে ঘুমানো প্রথম মানুষ হবারও সুযোগ ছিল তাদের। কিন্তু একজন বড়জোর ঝিমিয়েছিলেন, অপরজন নির্ঘুম ছিলেন। নিল আর্মস্ট্রং ও বাজ অলড্রিনের চাঁদঘুমের গল্প।

চাঁদে অবতরণের পর কিছু ‘বৈজ্ঞানিক হাঁটাহাঁটি’ সেরে আবার পরিভ্রমণযান ইগলে ঢুকে পড়লেন নিল আর্মস্ট্রং ও বাজ অলড্রিন। কয়েকঘণ্টা পর (২১ জুলাই ১৯৬৯) পৃথিবীতে ভোর নামলে, ‘জাগো, ওঠো, জাগো’ চন্দ্রচারীরা এই বলে গ্রহ থেকে বাজানো ‘ঘণ্টি’র সুর তাদের জাগিয়ে তুলবে। কিন্তু জাগাবে কী করে, তারা তো ‘প্রায় জেগে’ই ছিলেন। না, তারাও ঘুমাতে পারেন নি, সেদিন চাঁদে। কেন তারা ঘুমাতে পারেননি? চাঁদে প্রথম পা রাখা আর্মস্ট্রং ও ১৯ মিনিট পর তাকে অনুসরণ করা অলড্রিন।

এরা অভিযান চালিয়েছেন চাঁদের ‘প্রশান্তির সাগর’ (সি অব ট্রাংকুইলিটি) নামের অঞ্চলে। কিন্তু তাদের চন্দ্রচারী যন্ত্রযান ইগলকে এমন ভাবে বানানো হয়নি যাতে তারা ‘প্রশান্তির ঘুম’ সেখানে পাড়তে পারেন।  ইগলের ভেতর জায়গা ছিল ১৬০ ঘনফুটের। কিন্তু এর ভেতর কোনো বিছানা ছিল না, ছিল না কোনো আসনও। আবার ওরা দুজন স্বাভাবিকের চেয়ে বেশি পোশাকে আচ্ছাদিত ছিলেন।

ইগলই বা তবে কেন বিছানা বা আসন ছাড়া নকশা করা হয়েছিল। এর কারণ হলো অতিরিক্ত ভারী না করা। এর ভেতর এমনিতেই ভারী ভারী যন্ত্রপাতি আর গিয়ারে ভরা ছিল। আরও বেশি ভারী হলে অবতরণ এবং বিশেষ করে চাঁদ থেকে আবার উড্ডয়ন করে কক্ষপথে ঘুরতে থাকা মাইকেল কলিন্সের অ্যাপোলো-১১ চন্দ্রযানে যুক্ত হওয়া ইগলের জন্য অগ্নিপরীক্ষা হয়ে উঠতে পারত।

চাঁদে পদার্পণে প্রথম হওয়ার পর চাঁদে ঘুমানো প্রথম মানুষ হওয়ার সুযোগ ছিল তাদের। কিন্তু দুজনেরই একজনও ঠিকঠাক ঘুমাতে পারলেন না। পৃথিবী থেকে নিয়ন্ত্রণকক্ষের বিজ্ঞানীরা যখন ওদের কাছে ‘জাগরণী ঘণ্টি’ বাজালেন, মানে ফোন করা হলো, অলড্রিন জানিয়েছিলেন, ‘নিল ইঞ্জিনের কাভারে শুয়ে ছিলেন। আর আমি মেঝেতে কোনো মতে কুঁকড়ে-মুকড়ে ছিলাম।’

ইগলের ওই ছোট্ট কেবিনটা একদিকে যেমন যন্ত্রপাতিতে ঠাঁসা ছিল। আবার জ্বলতে থাকা সতর্কবাতির কারণে আলোকোজ্জ্বলও ছিল। তার ওপর ছাউনি থাকা সত্ত্বেও ইগলের জানালা গলে সূর্যের প্রখর কিরণ ঢুকে পড়ছিল। আর্মস্ট্রং তো আরেকটি অসুবিধার কথা জানিয়েছিলেন। তার ভাষায়, ‘সবকিছু সেরে আমি যখন ঘুমাতে যাব, টের পেলাম, [আমাকে বিরক্ত করার জন্য] আরেকটা জিনিস আছে।’ কী সেটা? সেটা হলো পেরিস্কোপ ধাঁচের একটা অপটিকাল টেলিস্কোপ। আর্মস্ট্রংয়ের বর্ণনায়, ‘ওই টেলিস্কোপের মধ্য দিয়ে আমার চোখে জ্যোতির্ময় পৃথিবীর প্রতিচ্ছবি এসে পড়ছিল। যেন আলোর একটা বাতি।’
খানিকটা প্রশান্তি দিতে পারত তাদের পোশাক। কিন্তু এর হিমায়ন-ব্যবস্থা চাঁদের পৃষ্ঠের জন্য উপযোগী হলেও, ইগলের ভেতরে ঘুমানোর জন্য এটা যথেষ্টই শীতল ছিল।’

Reneta

এসব কারণে অলড্রিন কোনো মতে ঘণ্টা দুয়েক ঝিমিয়ে ঝিমিয়ে পার করলেন। আর আর্মস্ট্রং পুরোটা সময় জেগেই রইলেন।

মহাদুপুরে ভাতঘুম : জ্যঁ-ফ্রাঁসোয়া মিলেটের ‘সিয়েস্তা’ (স্প্যানিশ এই শব্দের অর্থ দিবাতন্দ্রা) অনুকরণে ১৮৯০ সালে এই মহাদুপুরের আলেখ্য রচনা করেন ভিনসেন্ট ভ্যান গগ। ডাচ এই শিল্পী এর কোনো নাম দেননি। অনেকে একে ‘দুপুরের বিশ্রাম’ (নুন রেস্ট ফ্রম ওয়ার্ক) বলে থাকে। আমরা একে ‘ভাতঘুম’ বলতে পারি।

 

পৃথিবীতে ভোর হলো। হাউস্টোন থেকে ফোন গেল, ‘ট্রাংকুইলিটি বেজ, ট্রাংকুইলিটি বেজ। হাউস্টোন।  ওভার।’
চাঁদ থেকে আর্মস্ট্রংয়ের পাল্টাকণ্ঠ শোনা গেল, ‘গুড মর্নিং, হাউস্টোন। ট্রাংকুইলিটি বেজ। ওভার।’ দীর্ঘ একটা দিন শেষ হলো। এবার সময় হলো বাড়ি ফেরার। অন্তত এক রাত্র প্রশান্তির ঘুম পাড়তে পৃথিবীতে ফেরা চাই।

চাঁদের সবচেয়ে কাছের মোটেল তথা পর্যটন-হোটেলও (পৃথিবী) কম করে তিন লাখ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার দূরে। তাই ভবিষ্যতের চন্দ্রচারীদের ঘোরঘুমের জন্য চাঁদে বা কাছেধারে ঘুমঘরের ব্যবস্থা নিতে হবে আমাদের।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT