চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারকা, তবুও অধরা অস্কার!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৩ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

অস্কারে কে পাচ্ছে সেরা অভিনেতা কিংবা অভিনেত্রীর পুরস্কার, সেদিকে থাকে সিনেমাপ্রেমীদের নজর। প্রিয় তারকার হাতে অস্কার দেখার প্রতীক্ষায় দিন গুনতে থাকেন ভক্তরা। কিছু তারকা আছেন যারা বিশ্বব্যাপী তারকাখ্যাতি পেলেও অস্কার রয়ে গেছে অধরা। আসছে ২৫ এপ্রিল অস্কার প্রদান অনুষ্ঠানকে সামনে রেখে তেমনই দশ জনপ্রিয় তারকার কথা থাকলো এখানে, যাদের ক্যারিয়ারে অসংখ্য প্রশংসিত ছবি থাকলেও কখনও অস্কার জিততে পারেননি:

স্যামুয়েল এল জ্যাকসন: ১৮২টির বেশি চরিত্রে অভিনয় করেছেন স্যামুয়েল এল জ্যাকসন। তবে কখনও জিততে পারেননি অস্কার। মনোনয়ন পেয়েছেন মাত্র একবার!

রবার্ট ডাউনি জুনিয়র: রবার্ট ডাউনি জুনিয়রের মতো সুপারস্টারও কখনও জেতেননি অস্কার। ৯০টির বেশি চরিত্রে অভিনয় করে মাত্র দুইবার মনোনয়ন পেয়েছেন এই অভিনেতা!

জনি ডেপ: কিছু চরিত্রে জনি ডেপকে ছাড়া ভাবাই যায় না। অসাধারণ অভিনয় নৈপুণ্যে এই অভিনেতা ভক্তদের হৃদয়ে পাকাপোক্ত আসন গড়ে নিয়েছেন। তিনবার অস্কারে মনোনয়ন পেয়েছেন। তবুও জোটেনি অস্কার।

লরা লিনি: জনপ্রিয় এই তারকা অভিনয় করছেন নব্বইয়ের দশক থেকে। তিনবার মনোনয়ন পেলেও অস্কার পাননি তিনি।

সিগোর্নি ওয়েভার: কখনই অস্কার জিতেননি অভিনেত্রী সিগোর্নি ওয়েভার। অথচ হলিউডে তার উজ্জ্বল উপস্থিতি। তিনবার মনোনয়ন পেয়েছেন, কিন্তু অস্কার অধরাই রয়ে গেছে।

টম ক্রুজ: অ্যাকশনে টম ক্রুজ সেরা, অভিনয়েও সমান পারদর্শী। জনপ্রিয়তায় বহু তারকার চেয়ে এগিয়ে। কিন্তু তিনবার অস্কারে মনোনয়ন পেয়েও জিতেননি পুরস্কার।

Reneta

অ্যানেট বেনিং: থিয়েটার দিয়ে ক্যারিয়ার শুরু করে হলিউডে দর্শকের মন জয় করেছেন অ্যানেট বেনিং। চারবার অস্কারে মনোনয়ন পেয়েছেন। তবুও হাতে ওঠেনি পুরস্কার।

অ্যামি অ্যাডামস: হলিউডে জনপ্রিয়তা পেয়েছেন। অস্কারে ছয়টি মনোনয়নও পেয়েছেন। তবুও অস্কার জিততে পারেননি অ্যামি অ্যাডামস।

গ্লেন ক্লোজ: গ্লেন ক্লোজের মতো অভিনেত্রী অস্কার জিততে পারেননি, এটা বিশ্বাস করাও কঠিন। ৭টি মনোনয়ন পেয়েও অস্কার ভাগ্যে জোটেনি এই তারকার।

পিটার ও’টুল: হলিউডে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়ে পুরস্কার না পাওয়া অভিনেতা পিটার ও’টুল। সিনেমায় অভিনয় করে অস্কার পাননি তিনি। তবে ২০০৩ সালে তাকে সম্মানসূচক অস্কার প্রদান করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্কারগ্লেন ক্লোজজনি ডেপটম ক্রুজরবার্ট ডাউনি জুনিয়রলিড বিনোদনস্যামুয়েল এল জ্যাকসন
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT