চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারকাদের আলোচিত আত্মহত্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৬ পূর্বাহ্ণ ১১, জুন ২০১৬
বিনোদন
A A

বিদেশী তারকাদের মতো দেশের মিডিয়া অঙ্গণের তারকারাও বিভিন্ন কারণে আত্মহত্যা মতো কঠিন পথ বেছে নেন। কখনো ক্যারিয়ারে প্রতি হতাশ হয়ে, কখনোবা পারিবারিক কারণে।

ঢালিউডে এমন কিছু আলোচিত তারকারা আত্মহত্যা করেছেন যাতে করে মিডিয়া অঙ্গণসহ ভক্তদের ভাবিয়েছে এবং কাঁদিয়েছে।

চ্যানেল আই অনলাইনের দর্শকদের জন্য ফিরে দেখা সেইসব তারকাদের করুণ পরিণতি।

মিতা নূর
এক সকালে খবর পাওয়া গেলো মিষ্টি অভিনেত্রী মিতা নূর গলায় ফাঁস দিয়ে নিজ ফ্ল্যাটেই আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে তখন খবর প্রকাশ করা হয়। কিন্তু অনেকে ধারণা করেন, ক্যারিয়ারের প্রতি হতাশ হয়ে আত্মহত্যা করেছেন তিনি।

ডলি আনোয়ার
বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ডলি আনোয়ার। চিত্রগ্রাহক আনোয়ার হোসেন এর সঙ্গে ‘সূর্য দীঘল বাড়ি’ চলচ্চিত্র তৈরির সময় ডলির পরিচয় হয়। পরবর্তীতে তারা বিয়ে করেন। পরিবার, সম্পদ, যশ, খ্যাতির কমতি ছিল না।

তবুও ১৯৯১ সালের জুলাই মাসে ডলি আনোয়ার বিষপান করে আত্মহত্যা করেন। আত্মহত্যার পর নানা রকম গুজব শোনা যায়। বলা হয়, স্বামী আনোয়ার হোসেন ডিভোর্স দেওয়ার ডলি আনোয়ার বিষপান করেন।

Reneta

সালমান শাহ
নব্বই দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহ বাংলাদেশে সাড়া জাগানো অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অকালে রহস্যজনক ভাবে মৃত্যুবরণ করেন। অভিযোগ উঠে যে, তাকে হত্যা করা হয়, কিন্তু তার মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝোলানো ছিল। তুমুল জনপ্রিয়তায় থাকা একজন অভিনেতা কেনো এভাবে হুট করে আত্মহত্যা করলেন সে প্রশ্নের উত্তর এখনো পাননি তার হাজারো ভক্ত।

সুমাইয়া আজগর রাহা
প্রেমিক চলচ্চিত্র নায়ক অনন্ত জলিল, বয়ফ্রেন্ড শাকিব ও নিজ পরিবারের সঙ্গে সম্পর্কের টানাপড়েনের কারণে লাক্স তারকা সুমাইয়া আজগর রাহা আত্মহত্যা করেছেন। ২০১০ সালে মুক্তি পাওয়া নায়ক অনন্তর ‘খোঁজ দ্য সার্চ’ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন রাহা।

তখন থেকেই অনন্তর সঙ্গে রাহার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই ছবিরই নায়িকা বর্ষাকে ২০১১ সালে বিয়ে করেন অনন্ত। এতে রাহার সঙ্গে সম্পর্কের কিছুটা ভাটা পড়ে। পাশাপাশি মিডিয়ারই এক ছেলের সঙ্গেও রাহা প্রেমে জড়িয়ে পড়েন।
উগ্র চলাফেরা ও কর্মকাণ্ডে কখনোই সায় দেননি রাহার পরিবার  বরং এ বিষয়ে মেয়েকে অনেকবারই সাবধান হতে বলেছেন। মেয়ের সঙ্গে পরিবারের সম্পর্কের তিক্ততা ছিল চূড়ান্ত। অবশেষে নিজ ফ্ল্যাটে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রাহা।

মঈনুল হক অলি
বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী, থিয়েটার-কর্মী, মডেল ও অভিনেতা মঈনুল হক অলি তার বাসায় আত্মহত্যা করেছিলেন। ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর পারিবারিকভাবে অলি বিয়ে করেন। বিয়ের পর থেকে তার দাম্পত্য জীবন ভালো যাচ্ছিলো না বলে অলির ঘনিষ্ঠজনরা জানান। আর নিজের ক্যারিয়ার নিয়েও হতাশ ভুগছিলেন এ অভিনেতা। এসব কারণেই অলি আত্মহত্যা করেছেন বলে মনে করেন অনেকেই।

পিয়াস রেজা
পিয়াস রেজার রাজধানীর ভাষানটেকে ঈদের দিন ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

‘একমুঠো সুখ’ ‘অবশেষে’, ‘সাদাকালো মন’র’ মতো বেশকিছু জনপ্রিয় গান রয়েছে তরুণ এই কণ্ঠশিল্পীর।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সালমান শাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমান

গাছ না কেটে মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরে চুরি করতে গিয়ে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কয়েক ঘণ্টার বৃষ্টিতে ডুবে গেছে চট্টগ্রাম

এপ্রিল ২৮, ২০২৬

জ্যোতি-নাহিদাদের মাইলফলকের ম্যাচে লঙ্কানদের জয়

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযোদ্ধাদের সাথে জুলাই যোদ্ধাদের তুলনা করা অন্যায়: সংসদে ফজলুর রহমান

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT