চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিল নায়িকার মুখ কেটে পরীমনির পোস্টার

১২:০৩ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০১৬
বিনোদন
A A

ঢালিউড ইন্ডাস্ট্রি এমনিতেই বাইরের সিনেমা নকল, গান নকল বদনাম মাথায় ঘুরতে হচ্ছে। তবে ভীনদেশীর পোস্টার হবহু বাংলার সিনেমার পোস্টার নকল করার ঘটনা আগে ঘটলেও নায়িকার গলা কেটে অন্য নায়িকার গলা বসানো সম্ভবত প্রথম ঘটলো। সেকারণেই আলোচনা সমালোচনার ঝড় বইছে।

ঘটনার সূত্রপাত আগামী ৯ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শাকিব খান ও পরীমনির দ্বিতীয় জুটিবদ্ধ সিনেমা ‘ধুমকেতু’। কিছুদিন আগে বহুল প্রত্যাশিত এ সিনেমা সেন্সর বোর্ড থেকে অনুমোদন পেয়েছেন। কিন্তু নতুন করেই এ সিনেমা আবারো সমালোচনার ভাগিদার হলেন।

মুক্তির সামনে থাকা ‘ধুমকেতু’ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টার প্রকাশ করে। তবে ওই পোস্টারে সেন্সর বোর্ডের কোনো সিল বা অনুমোদন ছিলো না। অনুমোদনবিহীন ওই পোস্টারে দেখা যায় চিত্রনায়িকা পরীর গলা কেটে তামিল সিনেমার নায়িকা কাজল আগারওয়ালের শরীরে বসানো হয়েছে। %e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%bfসামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টারটি প্রকাশ হওয়ার পর সিনেমাপাগল দর্শকরা ক্ষোভে ফেটে পড়েন। তারা এ ছবির প্রযোজক ও পরিচালককে রুচিহীন বলেছেন। এমনকি বাংলা চলচ্চিত্র বাইরে সিনেমার আগ্রাসনে বন্দি সেটিও তুলে ধরেছেন।

আলোচনার ঝড়ে দর্শকদের সঙ্গে সহমত জানিয়েছে এ ছবির নায়িকা পরীমনি বিভিন্ন গণমাধ্যমে নিজের ক্ষোভ জানিয়ে বলেন, অনেক যত্ন নিয়ে সিনেমাটির কাজ করেছি। কিন্তু যখন দেখি গলা কেটে সিনেমার পোস্টার করা হয়েছে তখন খুব খারাপ লেগেছে। যারা পোস্টার নকল করছেন তাদের মানসিকতা কত খারাপ তা আরো একবার প্রমাণ হলো।

মুন্নি প্রোডাকশনের ব্যানারে ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে নির্মিত ধুমকেতুক সিনেমায় শাকিব -পরীমনি ছাড়াও আরো অভিনয় করেছেন, তানহা, রেবেকা, অমিত হাসান, দিতি ও আলিরাজসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঢালিউডনায়িকাপরীমনি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘রাজনীতি না করলে আমার দিন চলবে না?’

মে ৬, ২০২৬

বিসিবি নির্বাচন: কাউন্সিলরদের জন্য সংস্থা, ক্লাব ও সংগঠনের তালিকা চূড়ান্ত

মে ৬, ২০২৬

সিমন্স বলছেন, বোলিংয়ে বাংলাদেশ-পাকিস্তান সমানে সমান

মে ৬, ২০২৬

সাদের হাত ধরে বিশ্ব মঞ্চে সিরিজ ‘অ্যানি’

মে ৬, ২০২৬

জয়ার কারণে যেভাবে ভাগ্য খুলেছিল অমিতাভের

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT