তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে আবার ক্ষমতায় বসছেন জয়রাম জয়ললিতা। শুক্রবার সকালে ভারতের তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে দলের বৈঠক হয়। সেখানেই তার দল এআইএডিএমকে তাকে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। আগামীকাল শনিবার তার শপথ নেয়ার কথা রয়েছে।
বৈঠকে জয়ললিতা উপস্থিত না থাকলেও দলের একশ’ ৫০ সদস্যর মধ্যে একশ’ ৪৪ জনই উপস্থিত ছিলেন। আজ শুক্রবার তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী পানিরনিসিলভাম পদত্যাগ করতে পারেন। দুর্নীতির অভিযোগ থেকে এ মাসে কর্ণাটকের আদালত থেকে খালাস পান জয়ললিতা। খালাস পাওয়ার পর আজই প্রথম তার প্রকাশ্যে আসার কথা রয়েছে।







