চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিম-সৌম্যদের সামনে উইন্ডিজের ৩৩১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বিকেএসপির তিন নম্বর মাঠ এমনিতেই রানপ্রসবা। প্রস্তুতি ম্যাচে ফ্ল্যাট উইকেট পেয়ে শুরুটা দুর্দান্ত হল ওয়েস্ট ইন্ডিজের। ওপেনিং জুটিতে শাই হোপ ও কাইরেন পাওয়েল ১৫ ওভারে তুলে ফেলেন শতরান। মাঝে নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও শেষদিকে রোস্টন চেজ ও ফ্যাবিয়েন অ্যালেনের ঝড়ে তিনশ’ পেরিয়েছে ক্যারিবীয়রা। বিসিবি একাদশকে ৩৩২ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে সফরকারীরা।

ওয়ানডে স্কোয়াডে থাকা তিন ওপেনার তামিম ইকবাল, সৌম্য সরকার ও ইমরুল কায়েস খেলছেন বিসিবি একাদশের হয়ে। প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ বড় সংগ্রহ দাঁড় করানোয় ব্যাটিং অনুশীলনের আদর্শ মঞ্চ পেয়েছেন তারা।

উইন্ডিজ প্রথম উইকেট হারায় ১০১ রানে। পাওয়েলকে (৪৩) সাজঘরে পাঠিয়ে ব্রেক-থ্রু আনেন বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। পরে নিয়মিত বিরতিতে উইকেট হারায় সফরকারীরা। ৩৮তম ওভারে ২১৫ রানের মাথায় ৬ ব্যাটসম্যান সাজঘরে ফিরলে অলআউটের সম্ভাবনা জাগে। সপ্তম উইকেট জুটির প্রতিরোধ গড়া ৭৮ রান বড় সংগ্রহের পথে নিয়ে যায় ক্যারিবীয়দের। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা তোলে ৩৩১ রান।

Banglabid

৩২ বলে ৮ চার ও এক ছক্কায় ৪৮ রানের ইনিংস খেলা অ্যালেন সাজঘরে ফিরলে ভাঙে জুটি। অন্যপ্রান্তে চেজ চালিয়ে যান চার-ছক্কার ফুলঝুরি। ৫১ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন এ ডানহাতি ব্যাটসম্যান।

উইন্ডিজ ইনিংসের ভিত গড়ে দেয়া হোপ সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে আউট হন ৮১ রানে। ৮৪ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছয়ের মার।

নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন ও মেহেদী হাসান রানা নিয়েছের দুটি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছে ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও অনূর্ধ্ব-১৯ দলের অফস্পিনার শামীম পাটোয়ারি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

পটুয়াখালী প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা

পরবর্তী

অবশেষে ফ্রান্সে জ্বালানি তেলের নতুন কর বাতিল

পরবর্তী
ফ্রান্স-জ্বালানি তেল-কর বৃদ্ধি বাতিল-বিক্ষোভ-প্রতিবাদ

অবশেষে ফ্রান্সে জ্বালানি তেলের নতুন কর বাতিল

মাহবুবুল হক শাকিলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT