চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিম + সাকিব = ৯

মুহাম্মদ মেহেদী হাসানমুহাম্মদ মেহেদী হাসান
২:৩০ পূর্বাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে টাকার ঝনঝনানি প্রবল! দলগুলো অতিরিক্ত খেলোয়াড় কিনে সাইডবেঞ্চে বসিয়ে রাখেন। অনেক ভালো ভালো খেলোয়াড়েরও তাতে একাদশে সুযোগ মেলে না। দর্শক হয়ে কেটে যায় টুর্নামেন্ট। কিন্তু পেশোয়ার জালমিতে একসঙ্গে একাদশে দুজন বাংলাদেশি। তারা এমনই দুর্দান্ত পারফর্মার যে একজনকেও বসিয়ে রাখার বিলাসিতা করতে পারেনি পেশোয়ার। তামিম ইকবাল ও সাকিব আল হাসান অবশ্য দলটির সেই আস্থার প্রতিদান দিতে পারেননি। একইদিনে ব্যাট হাতে ব্যর্থ দুজনেই।

শনিবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে নেমেছিল পেশোয়ার জালমি। তামিম ও সাকিব খেলেন পেশোয়ারে। কিন্তু এদিন ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি দুজনের কেউই। তামিম ৮ বলে ৪ ও সাকিব ৭ বলে ৫ রানে ফিরেছেন। দুজনই ক্যাচ দিয়েছেন। দলীয় সংগ্রহে সম্মিলিত অবদান ৯!

দুই টাইগারের ব্যর্থতার দিনে ব্যাট হাতে চাহিদা মেটাতে পারেননি কামরান আকমল ১৯, মোহাম্মদ হাফিজ ১০, ইয়ন মরগান ২৮, ড্যারেন স্যামি ২০ ও শহিদ আফ্রিদির ১৭ মতো নামগুলোও। পেশোয়ারও তাই নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৬ রানের বেশি এগোতে পারেনি।

ইসলামাবাদ ইউনাইটেড সেটি টপকে গেছে নির্ধারিত ওভারের শেষ বলে। তবে জয়ে নোঙর ফেলার সময় অক্ষত ছিল ৫ উইকেট। ডোয়াইন স্মিথই মূলত কাজটা সেরে দেন। এই ক্যারিবীয় ৬ চার ও ৪ ছয়ে ৫৯ বলে ৭২ রানে অপরাজিত ছিলেন।

ব্যাটিং ধূসরতার দিনে বল হাতে নিজেকে খুঁজে পেয়েছিলেন সাকিব। ৪ ওভারে ২৪ রান দিয়ে মিসবাহ-উল-হকের মূল্যবান উইকেটটি তুলে নিয়েছেন টাইগার অলরাউন্ডার। ৫ ম্যাচে দুটি করে জয়-পরাজয় ও একটি পয়েন্ট ভাগাভাগিতে ৫ পয়েন্ট নিয়ে পেশোয়ার এখন টেবিলের তিনে থাকল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিম-সাকিবপিএসএল
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন মারা গেছেন

জুন ২১, ২০২৬

মোহাম্মদপুরে আ. লীগের ঝটিকা মিছিল, ১০ আটক

জুন ২১, ২০২৬
রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, ছবি: সংগৃহীত।

বর্তমানে আওয়ামী লীগের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির সাংগঠনিক শক্তি নেই: অধ্যাপক ড. মাহবুব উল্ল্যাহ

জুন ২১, ২০২৬
বগুড়ার বাঘোপাড়ায় পুলিশের গুলিতে আহত মো. নয়ন হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ছবি: সংগৃহীত।

পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT