চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিম-সাকিবদের প্রস্তুতি কেমন হল?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ৩০, জুন ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

কোর্টনি ওয়ালশ এবং কার্টলি অ্যামব্রোস। নামে তাদের মাঝে কিছুটা মিল; ভারে পুরোপুরিই। এখন তো কাজেও। ওয়ালশ বাংলাদেশের পেস বোলিং কোচ, অ্যামব্রোস নিজ দেশের বোর্ডের কোচ।

টেস্ট সিরিজ শুরুর আগে অ্যান্টিগায় উইন্ডিজ বোর্ড একাদশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানেই পুরনো দুই বন্ধু হয়ে উঠেছিলেন একে অন্যের প্রতিপক্ষ। লড়াইয়ে অবশ্য কেউ জেতেনি। ড্র হয়েছে দুইদিনের ম্যাচটি। ব্যাটিংয়ের পর বোলিংয়েও প্রস্তুতি ভালো হয়েছে সাকিব আল হাসানের দলের।

কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে দুই ক্যারিবিয়ান কিংবদন্তিকে একসঙ্গে পাওয়ার উপলক্ষ স্মরণীয় করে রেখেছেন মুশফিকুর রহিম। সাড়ে ৬ ফুট উচ্চতার দুজন মানুষের মাঝে দাঁড়িয়ে হাসিমুখের ছবি পোষ্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

আর ওয়ালশ-অ্যামব্রোসের ছবি টুইটারে পোষ্ট করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। ক্যাপশনে লিখেছে, ক্যারিবিয়ান দুই কিংবদন্তি পেসার এবার মুখোমুখি। দুজন দুই দলের কোচের ভূমিকায়।

খেলোয়াড়ি জীবনের দুই সতীর্থ-বন্ধু

খেলোয়াড়ি জীবনের দুই সতীর্থ-বন্ধু
নব্বইয়ের দশকে ওয়ালশ-অ্যামব্রোস বোলিং জুটি ছিল ব্যাটসম্যানদের জন্য মূর্তিমান আতঙ্কের নাম। এখন পেশাদার কোচ। অ্যামব্রোসের চেয়ে বয়সে এক বছর বড় ওয়ালশ। উইকেট সংগ্রহেও এগিয়ে। ১৩২ টেস্টে ওয়ালশ নিয়েছেন ৫১৯ উইকেট। সম্মানসূচক ‘স্যার’ উপাধি পাওয়া অ্যামব্রোসের, ৯৮ ম্যাচে ৪০৫ উইকেট।

কেমন হল বাংলাদেশের প্রস্তুতি?
উইন্ডিজ পেসারদের সামনে শুরুতে একটু ধুঁকেছে বাংলাদেশের টপঅর্ডার। তবে সময়ের সঙ্গে মানিয়ে নিয়ে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ করেছেন সেঞ্চুরি। ১১ মাস পর সাদা পোশাকে নাামা সাকিব আল হাসান পেয়েছেন ফিফটি। তাতে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় ৪০৩ রানে।

Reneta

অন্যদের ব্যাটিংয়ে সুযোগ করে দিতে তামিম ১২৫ ও মাহমুদউল্লাহ ১০২ রান করে স্বেচ্ছা অবসরে যান।

শনিবার ম্যাচের দ্বিতীয় দিন শেষ হওয়ার আগে ৩১০ রানে প্রতিপক্ষের ৮ উইকেট তুলে নেয় টাইগার বোলারররা। পেস কন্ডিশনে উইকেট পেয়েছেন বাংলাদেশের চার পেসারই। আবু জায়েদ রাহি নিয়েছেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি ও শফিউল ইসলাম।

স্পিনারদের মধ্যে সাফল্য পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুমিনুল হক। তবে দলের মূল তিন স্পিনার সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম পাননি উইকেটের দেখা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT