চলতি আসরে চ্যাম্পিয়ন্স ট্রফির রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠেছেন তামিম ইকবাল। পেছনে ফেলেছেন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ানকে (২৭১)। বৃহস্পতিবার এজবাস্টনের সেমিফাইনালে ৭০ রানের ইনিংসটি খেলার পথে ধাওয়ানকে টপকান তামিম।
চার ম্যাচ এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে তামিমের রান ২৯৩। ধাওয়ানের অবশ্য সুযোগ থাকবে তামিমকে টপকে যাওয়ার। সেজন্য বাংলাদেশের ইনিংস শেষে ব্যাটিংয়ে নেমে তাকে করতে হবে ২৩ রান।
৩১ রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশকে আশা দেখান তামিম। মুশফিককে নিয়ে ১২৩ রান যোগ করে শুরুর ধাক্কা সামলে নেন বেশ ভালোভাবেই। দল যদিও সেই ভিত্তিতে ভর করে ২৬৪ রানের বেশি এগোতে পারেনি।










