চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিম আর জয়ের জন্য বাংলাদেশের ‘পেট পুড়ছে’

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৩:৪২ অপরাহ্ণ ২২, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

ব্যাঙ্গালুরু (কর্ণাটক) থেকে: বেশ কিছু এলাকার মতো চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়ও কাউকে মনে পড়া বোঝাতে বলা হয় ‘পেট পুড়ছে’। চট্টগ্রামের ছেলে তামিম ইকবালের জন্য এখন আসলেই ‘পেট পুড়ছে’ বাংলাদেশের। টাইগার ক্রিকেটারদের মধ্যে একটু বেশি স্বাস্থ্যের এ তরুণ আজ পেটের পীড়া থেকে পুরোপুরি সুস্থ হলে তাকে শুধু ব্যাট হাতে নিলেই হবে না, ব্যাটের ঝলকও দেখাতে হবে।

ভারতের `গার্ডেন সিটি’ হিসেবে পরিচিত এই ব্যাঙ্গালুরুর হোটেল রিজ কার্লটনে বিশ্রামে থেকে তামিমও বুঝতে পারছেন গত ম্যাচে না থাকায় আজ তার কাছে প্রত্যাশা আর পাওনা দুটোই বেশি দেশবাসীর।

তাছাড়া ওয়ানডেতে নিজেকে প্রমাণ করলেও টি-টুয়েন্টি ফরম্যাটে ভারতের বিপক্ষে এখনো জ্বলে উঠেনি তামিমের ব্যাট। বাংলাদেশ ভারতের সঙ্গে যে চারটি টি-টুয়েন্টি খেলেছে তার মধ্যে তামিম দলে ছিলেন তিনটি ম্যাচে। ওই তিন ম্যাচে তার স্কোর ১৫, ৬ এবং ১৩।

ঢাকায় এবারের এশিয়া কাপের প্রথম ম্যাচে দলে না থাকলেও বাংলাদেশ-ভারতের বৃষ্টি বিঘ্নিত ফাইনালে ঠিকই ছিলেন ড্যাশিং ওপেনার। কিন্তু ১৭ বলে ১৩ রান করার পর ভারতের আলোচিত বোলার বুমরার বলে এলবিডব্লিউ হয়ে ফিরতে হয় তাকে।

নয় বছরের ক্রিকেট ক্যারিয়ারে বাংলাদেশ দলে ওপেনিংয়ে সঙ্গী হিসেবে তামিম পেয়েছেন অনেককেই। সৌম্য সরকারের আগে সময়ে সময়ে তার সঙ্গী হয়েছেন শাহরিয়ার নাফিস, মোহাম্মদ
আশরাফুল, নাজিমুদ্দিন, জুনায়েদ সিদ্দিকী, ইমরুল কায়েস এবং এনামুল হক বিজয়। অন্যপাশে একের পর এক রদবদল চললেও এক প্রান্ত আগলে রেখে তামিম ইকবাল খেলে যাচ্ছেন নিজের মতো করে।

তামিমের সবশেষ ও বর্তমান পার্টনার সৌম্য সরকার, কেউ কেউ যাকে বলেন ক্ল্যাসিক ওপেনার। কিন্তু ইদানিং তার ব্যাটে সেই ক্লাস অনেকটাই অনুপস্থিত। আর সে সুযোগে তার দিকেই আঙ্গুল তুলছেন অনেকে।

এ বিশ্বকাপে আসলেই নিজের নামের প্রতি খুবই অবিচার করে চলেছেন ‘ফিয়ারলেস’ সৌম্য। আজ কি কিছুটা দুঃখ ভোলাবেন তিনি? বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করেন, এখনই বিশ্রামে পাঠিয়ে দেওয়া উচিত সৌম্যকে। প্রতিপক্ষের নাম ভারত হওয়ার কারণেই হয়তো আরো বেশি দেওয়া হচ্ছে ‘এক্সিং থিওরি’।

ভারতের বিপক্ষে তার খেলা দুটি টি-২০ ম্যাচই এবারের ঢাকার এশিয়া কাপে। দুটিতেই সৌম্য আউট হয়েছেন বাজে শট খেলে। প্রথমটিতে ১১ রান করে কট বিহাইন্ড। বোলার সেই বোমরা। তার এক্সট্রা বাউন্সে পরাস্ত হয়ে ধোনির হাতে ধরা পড়েন সৌম্য।

ফাইনাল ম্যাচে তার দিকেই তাকিয়ে ছিলো টিম টাইগার্স। সে ম্যাচেও হতাশ করেন তিনি। ভারতের অভিজ্ঞ পেসার আশিষ নেহরার বল আগেই খেলে বসেন, মিস টাইমিং হয়ে বল চলে যায় মিডউইকেটে হার্দিক পান্ডিয়ার হাতে।

সংক্ষেপে বাংলাদেশী দুই ওপেনারের এ হচ্ছে ভারত অভিজ্ঞতা।

তবু আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে এ দুজনই বাংলাদেশের ইনিংস ওপেন করুক এমনটাই চান হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। তার হাতে এ মুহূর্তে এর ভালো বিকল্পওতো নেই। এশিয়া কাপ এবং চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত যে আস্থা অর্জন করতে পারেননি মিঠুন আলি।

গুরুত্বপূর্ণ ম্যাচে আত্মবিশ্বাসহীন কাউকে পাঠিয়ে শুধু শুধু চাপ নেওয়ার ঝুঁকি হয়তো নিতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। কারণ, এখন একটি জয়ের জন্যও যে খুব ‘পেট পুড়ছে’ বাংলাদেশের।

ট্যাগ: আরিফ চৌধুরীটি২০ বিশ্বকাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তাসকিন ইস্যুতে ভারতে বিসিবি সভাপতি

পরবর্তী

ইউপি নির্বাচন কেড়ে নিলো ১২ প্রাণ

পরবর্তী

ইউপি নির্বাচন কেড়ে নিলো ১২ প্রাণ

সংসদের অনুপাতেই ইউপিতে আওয়ামী লীগের জয়

সর্বশেষ

স্থানীয় শিল্পী ও তরুণ প্রতিভাদের সঙ্গীতে দর্শক-শ্রোতারা ফিরে যান বাংলাদেশের মেঠোপথ আর নদীর কলতানে

লালন, হাসন, করিমদের গানে ডালাসে শেকড়ের উৎসব

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬

পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির গর্ব: প্রথম প্রজন্মের ডাক্তার মন্জিল দিগন্ত

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

আগস্ট ২৬, ২০২৬

‘অভিনেতাদের জায়গা দখল করছেন ইনফ্লুয়েন্সাররা’

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT