চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমের ভাগ্য নির্ধারণ শুক্রবার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩০ অপরাহ্ন ২৪, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক বিরতি কাটিয়ে ভারত সিরিজেই ফেরার কথা তামিম ইকবালের। কিন্তু অনুশীলনে পাওয়া পাঁজরের চোট কিছুটা অনিশ্চয়তায় রেখেছে বাঁহাতি ওপেনারকে। শুক্রবার তামিমের অবস্থা মূল্যায়ন করবে বিসিবির মেডিকেল টিম। ব্যথা না কমলে সুস্থতার জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসায় যেতে হতে পারে- এমনটা জানিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

‘পাঁজরের ইনজুরির হিলিং প্রক্রিয়াটা দুর্বল থাকে। সারতে একটু সময় নেয়। ব্যথা বাড়তে পারে এমনকিছু করতে তামিমকে নিষেধ করা হয়েছে। শুক্রবার তাকে পর্যবেক্ষণ করা হবে। সে আরও বিশ্রামে থাকবে নাকি খেলা চালিয়ে যাবে সেটি তাকে পর্যবেক্ষণ করার পরই সিদ্ধান্ত হবে।’

তামিম চোট পেয়েছিলেন ১৫ অক্টোবর। যে কারণে চট্টগ্রাম বিভাগের হয়ে খেলতে পারেননি জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডে। এক সপ্তাহের বিশ্রাম পার হতেই তার চোট পর্যবেক্ষণ করেছেন দেবাশীষ। তখন ব্যথা থাকায় বিশ্রাম বাড়িয়ে দেয়া হয়।

ভারতের মাটিতে টি-টুয়েন্টি সিরিজ মাঠে গড়াতে বাকি মাত্র ৯ দিন। শুক্রবার শুরু হবে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। তামিম পুরোপুরি ফিট হয়ে মাঠে নামতে পারবেন কিনা, তা নির্ভর করছে পাঁজরের ব্যথার উপর।

দেবাশীষ চৌধুরী জানান, ‘তিন দিন আগে তামিমকে আমরা দেখেছি। তখন তার পাঁজরে ব্যথা ছিল। ব্যথা না কমলে হয়ত দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে, এমন সম্ভাবনাও আছে। এখন দেখার বিষয় শুক্রবার তামিমের সবশেষ অবস্থাটা কী দাঁড়ায়।’

পাঁজরে ব্যথা পাওয়ার তিন দিন পরই রানিং করতে শের-ই-বাংলা স্টেডিয়ামে এসেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় থাকা তামিম। ব্যথা বাড়তে পারে সে শঙ্কায় বিসিবির মেডিকেল টিম তাকে জানিয়ে দেয় ব্যথা না কমা পর্যন্ত দৌড়ানো যাবে না।

Jui  Banner Campaign
ট্যাগ: তামিম ইকবালবাংলাদেশ -ভারত সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ

ফেব্রুয়ারি ৮, ২০২৬

নির্বাচনে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অর্ধেকের বেশি সংখ্যালঘু ভোটার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: রাজধানীর বাড্ডায় ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

দেশের ভাগ্য গড়তে ৫ বছর যথেষ্ট সময়: জামায়াতের আমির

ফেব্রুয়ারি ৮, ২০২৬

নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে আবারও লাগাতার ধর্মঘট

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT