চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমের ব্যাটে বরিশালের জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১১ অপরাহ্ন ২৮, নভেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে প্রথম জয়ের দেখা পেয়েছে ফরচুন বরিশাল। প্রথম দুই ম্যাচে জয় পাওয়া মিনিস্টার গ্রুপ রাজশাহীকে তামিম ইকবালের দল হারিয়েছে ৫ উইকেটে। অধিনায়কের অপরাজিত ফিফটিতে ৬ বল হাতে রেখে ১৩৩ রানের লক্ষ্য টপকায় বরিশাল।

রাজশাহী: ১৩২/৯ (২০ ওভার), বরিশাল: ১৩৬/৫ (১৯ ওভার)

লক্ষ্য মাঝারি হলেও মিরপুরের ২২ গজে রান তোলা সহজ ছিল না। উইকেট ছিল কিছুটা মন্থর। তামিম অপরাজিত থাকেন ৭৭ রানে। এ বাঁহাতি ওপেনারের ৬১ বলের ইনিংসে ছিল ১০টি চার ও দুটি ছয়ের মার।

মাহিদুল ইসলাম অঙ্কন ১ বলে ৪ রান নিয়ে থাকেন অপরাজিত। পারভেজ হোসেন ইমন ২৩ ও মাহিদুল অঙ্কন করেন ১৭ রান।

মুকিদুল ইসলাম মুগ্ধ দুটি উইকেট নেন। একটি করে উইকেট নিয়েছেন ইবাদত হোসেন ও মেহেদী হাসান।

টস হেরে ব্যাটিংয়ে নামা রাজশাহীর শুরুটা ভালো হলেও বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়েছে তারা। পাওয়ার প্লে’র ৬ ওভারে নাজমুল হোসেন শান্ত ও আনিসুল ইসলাম ইমনের ওপেনিং জুটি থেকে আসে ৩৯ রান। কিছুক্ষণ পরই স্কোরবোর্ডের চেহারা হয়ে যায় ৬৩/৫।

Reneta

সেখান থেকে মেহেদী হাসান ও ফজলে মাহমুদ রাব্বির প্রতিরোধে মাঝারি সংগ্রহ গড়ে রাজশাহী। মেহেদী ৩৪ ও ফজলে মাহমুদ করেন ৩১ রান।

অসাধারণ বোলিং করেছেন বরিশালের পেসার কামরুল ইসলাম রাব্বি। একাই নিয়েছেন চার উইকেট। ৪ ওভারে খরচ করেন মাত্র ২১ রান।

আগের ম্যাচে শেষ ওভারে চার ছক্কা হজম করা মেহেদী হাসান মিরাজও বল হাতে ছিলেন দুর্দান্ত। ৪ ওভারে ১৮ রানে নেন দুই উইকেট। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও আবু জায়েদ রাহি।

Jui  Banner Campaign
ট্যাগ: তামিম ইকবাললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জামায়াতের একমাত্র হিন্দু প্রার্থী পরাজিত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকুর জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ফাইল ছবি

আনন্দ মিছিল করবে না বিএনপি, বাদ জুমা মসজিদে দোয়া

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ইলিয়াস আলীর স্ত্রী লুনার বড় ব্যবধানে জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

‘কিছু আসনে ইঁদুর-বিড়াল খেলা চলছে, এগুলো সুস্থ ধারার রাজনীতি না’

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT