চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমের পর সাকিবকেও হারাল বাংলাদেশ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১:১৮ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটসম্যানরা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুর থেকে: সময় যত গড়াচ্ছে তত ভয়ঙ্কর হয়ে উঠছে মিরপুরের উইকেট। শেষ ইনিংসে ব্যাট করতে হবে অস্ট্রেলিয়াকে, এটা ভেবে স্বস্তি পেতে পারে বাংলাদেশ। যে উইকেটে পরের বলটি টিকে থাকার লাইসেন্স নেই, সেখানে যতটা সম্ভব টিকে থাকার চ্যালেঞ্জ নিয়েছিলেন তামিম-মুশফিক। নিয়েছিলেন বলতে হচ্ছে ৭৮ রানের দৃঢ়তা দেখিয়ে তামিম, পরে সাকিব ফেরায়। তার আগে অধিনায়ক, সহ-অধিনায়কের গোছানো ব্যাটিংয়ে লিড দুইশর কাছে পৌঁছে গেছে।

তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ তুলেছিল ৩ উইকেটে ১৩৩ রান। প্রথম ইনিংসে ৪৩ রানে এগিয়ে থাকা লিড তখন ১৭৬ রানের। মধ্যাহ্ন বিরতির পর তামিম ফেরায় মুশফিকের সঙ্গে যোগ দিয়েছিলেন আরেক ভরসা সাকিব। লিডটাও এগোচ্ছিল ভরসার দিকেই। কিন্তু ব্যক্তিগত ৫ রানে সাকিব সাজঘরে হাঁটা দেয়ায় জোড়া ধাক্কা খায় স্বাগতিকরা।

প্রথম ইনিংসে ৭১ রান করা তামিমের দ্বিতীয় ইনিংসে অবদান ৭৮ রান। মুশফিক ২৫ পেরিয়েছেন। তৃতীয় দিনের প্রথম সেশনে খেলা হয়েছে ২৮ ওভার। রান এসেছে ৮৮। হারাতে হয়েছে নাইটওয়াচম্যান তাইজুল ইসলাম (৪) ও আরেকবার ব্যর্থ ইমরুল কায়েসের (২) উইকেট।

Banglabid

নাথান লায়নের বেশ কয়েকটি ভাল ডেলিভারি দক্ষতা দিয়েই ঠেকিয়েছেন তাইজুল। ১৫ বল খেলে এলবিডব্লিউ হয়েছেন লায়নের বলেই। পরে বল অতটা লাফিয়ে উঠবে বুঝতে পারেননি ইমরুল। গ্লাভসে লেগে উঠে যায় ক্যাচ।

দ্বিতীয় দিনের শেষ ভাগে মাথা গরম করতে গিয়ে আউট হওয়া সৌম্য সরকারের ব্যাটিংয়ের শুরুটাও ছিল গোছানো। বাংলাদেশ দল যে টেস্ট জিততে ছক কষে এগোচ্ছে তার প্রতিফলন দেখা যাচ্ছে ব্যাটিংয়ে। শট খেলায়, বল ছাড়ায়।

উইকেটের যে হাল তাতে আড়াইশ রানের টার্গেট অস্ট্রেলিয়ার জন্য হতে পারে কঠিন চ্যালেঞ্জের। প্রথম ইনিংসের মতো স্পিনাররা পার্থক্য গড়ে দিলেই ফল পেতে পারে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ইনিংসের ৯টি উইকেট নিয়েছেন সাকিব-মিরাজ-তাউজুল মিলে। একটি হয়েছে রান আউট। টাইগারদের ৭ উইকেট পড়েছে অজি-স্পিনে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের তিনটি উইকেট গেছে অজি স্পিনারদের দখলে।

Reneta

এ মাঠেই গত অক্টোবরে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে স্পিনে উইকেট পড়েছিল ৩২টি। এবার সেটিকেও ছাড়িয়ে যেতে পারে। এখন পর্যন্ত ২৩ উইকেটের ১৯টিই নিয়েছেন স্পিনাররা। ফল যাই হোক মিরপুর টেস্ট যে স্পিনারদের হতে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের হাসি চওড়া হচ্ছে সাকিব-মিরাজ-তাইজুলদের মতো স্পিনার আছেন বলেই। এখন ব্যাটসম্যানরা লিডটা আরেকটু বাড়িয়ে দিলেই হয়।

ছবি: সাকিব উল ইসলাম

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুক্তামনির হাতে দ্বিতীয় দফায় আংশিক অস্ত্রোপচার

পরবর্তী

ছাদ থেকে দু’বার ফেলে শিশুকন্যার মৃত্যু নিশ্চিত করল মা

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ছাদ থেকে দু’বার ফেলে শিশুকন্যার মৃত্যু নিশ্চিত করল মা

শিক্ষার্থী

হাশমি হত্যায় মাসহ চারজনের মৃত্যুদণ্ড

সর্বশেষ

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT