চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমের ঝলক, ইমরুলের আওয়াজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৪ অপরাহ্ণ ২৭, মে ২০১৭
স্পোর্টস
A A

ম্যাচ শুরুর আগে কয়েক দফা উইকেট নিয়ে আলোচনা। আপত্তি। শেষ পর্যন্ত ‘আজব’ এক উইকেটে খেলতেই হলো। উইকেটের এক পাশ থেকে সীমানার দূরত্ব ৩৫ গজের কম! বাংলাদেশ সেখানে খেলতে নেমে ব্যাটিং অনুশীলনটা ভালোই করেছে। তামিমের সেঞ্চুরির পাশাপাশি অর্ধশতক তোলা ইমরুল (৬১) একাদশে ফেরার আওয়াজ দিয়েছেন। ৫০ ওভারে মোট রান উঠেছে ৩৪১।

প্রস্তুতিতে ভালো করলেও ১ জুনের আসল লড়াইয়ে ইমরুলের থাকার সম্ভাবনা অবশ্য কম। কেননা ত্রিদেশীয় সিরিজে সৌম্য সরকার যেভাবে ব্যাট চালিয়েছেন, তাতে ইমরুলের এই রান ম্লান হয়ে যাচ্ছে। সৌম্য শুধু ব্যাক-টু-ব্যাক অর্ধশতকই করেননি, পেসিং উইকেটে নিজের সহজাত দক্ষতার প্রমাণ রাখেন। ইমরুল যেখানে বেশ খানিকটা পিছিয়ে। সৌম্য এদিন ২২ বলে ১৯ করে জুনায়েদ খানের বলে আউট হন।

যে উইকেটে খেলা হচ্ছে, সেটিতে সাধারণত অনুশীলন করা হয়। কাউন্টি ক্রিকেট লিগের কোনও ম্যাচ কখনো এখানে হয়নি। অথচ সেই উইকেটেই অফিসিয়াল ম্যাচ খেলাচ্ছে আইসিসি। মাঠের এক পাশ থেকে উইকেটের দূরত্ব খুব বেশি নয়। বাংলাদেশ শুরুতে ব্যাট করতে নেমে মাঠের সুবিধা কাজে লাগিয়েছে। বিশেষ করে তামিম ইকবাল। দারুণ দারুণ সব শটের পসরা সাজান তিনি।

শেষ দিকে মুশফিকও চালিয়ে খেলে নিজের প্রস্তুতি সারেন। ৩৫ বলে ৪৬ করে জুনায়েদ খানের বলে শোয়েব মালিকের হাতে ক্যাচ দেন।

সাকিব ২৭ বলে করেছেন ২৩। রিয়াদ ২৪ বলে ২৯। মোসাদ্দেক ১৫ বলে ২৬ করে থামেন। মিরাজের সংগ্রহ ১৬ বলে ১৩। অধিনায়ক মাশরাফি ৮ বল খেলে ১ রান করেন।

ট্যাগ: চ্যাম্পিয়ন্স ট্রফিবাংলাদেশ-পাকিস্তান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আব্রামের জন্মদিনে করণের শুভেচ্ছা

পরবর্তী

টাঙ্গাইলে গাছ কাটা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে নিহত ১

পরবর্তী

টাঙ্গাইলে গাছ কাটা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে নিহত ১

মার্শাল আইয়ুব

নাফীস-মার্শালের ব্যাটে জিতল দোলেশ্বর

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT