চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমের চোখে আবাহনী-মোহামেডান সবচেয়ে খারাপ ম্যাচ

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৮:০৯ অপরাহ্ণ ১২, মে ২০১৬
স্পোর্টস
A A

দুই চিরপ্রতিদ্বন্দ্বির ‘একতরফা ম্যাচে’ তামিমের ঢাকা আবাহনীকে ৮ উইকেটে হারিয়ে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে মুশফিকুর রহিমের ঢাকা মোহামেডান। এই ম্যাচকে তার ক্যারিয়ারে আবাহনী ও মোহামেডানের মধ্যে সবচেয়ে বাজে ম্যাচ বলেছেন আবাহনী অধিনায়ক তামিম ইকবাল।

আবাহনী-মোহামেডান ম্যাচ মানে যে বাড়তি উত্তেজনা, যে বাড়তি প্রতিদ্বন্দ্বিতা তার কোন কিছুই ছিলো না মিরপুরে।

টসে জিতে আগে তামিমের আবাহনীকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন মোহামেডানের ক্যাপ্টেন মুশফিক। ৪ রানে তামিম, ৩ রান করে লিটন দাস বিদায় নিলে শুরুতেই ব্যাকফুটে চলে যায় আকাশী-হলুদরা। আবাহনী ইনিংসের সর্বোচ্চ স্কোরার যুবদলের নাজমুল হাসান শান্ত। তার ৪২ এবং তাসকিনের ৩৮ দ্বিতীয় সর্বোচ্চ।

Banglabid

শুভাশিষের ৩ আর নাইম ইসলাম, হাবিবের দুটো করে উইকেট শিকারে ১৮৩ রানে অলআউট আবাহনী। জবাব দিতে নেমে ব্যাটিংয়েও একতরফা আধিপত্য ছিলো মোহামেডনের। রিটায়ার্ড হার্ট হয়ে সৈকত আলি ফিরে গেলেও শ্রীলংকান উপল থারাঙ্গা আর এজাজ মিলে গড়েন ৯৭ রানের পার্টনারশিপ।

ওপেনার এজাজ ৪২ আর ক্যাপ্টেন মুশফিক ১৭ রান করে ফিরেন, কিন্তু আসল কাজ শেষ করে থারাঙ্গা নট আউট ছিলেন ৭৭ রানে। ৩৭ বল না খেলেই মোহামেডান ম্যাচ জিতেছে ৮ উইকেটে।

ম্যাচ শেষে তামিম নিজেও স্বীকার করেছেন আবাহনী-মোহামেডানের এমন নিরুত্তাপ ম্যাচ অন্তত তার ক্যারিয়ারে প্রথম।

Reneta

আবাহনী লিমিটেডের অধিনায়ক তামিম ইকবাল বলেন, এই ধরণের ক্রিকেট খেলতে থাকলে আমরা খুব একটা ভালো রেজাল্ট করবো না। যেভাবে হচ্ছে সেভাবেই হতে থাকবে। আমি আবাহনী বা মোহামেডানে এ পর্যন্ত যতদিন খেলেছি হয়তোবা এটাই সবচেয়ে খারাপ।

ডার্বি ম্যাচে বল হাতে ১০ ওভারে ৩৪ রানে ৩ উইকেট নেওয়া মোহামেডান পেসার শুভাশিষ রায়ই হন ম্যাচ সেরা।

ম্যান অব দ্য ম্যাচ শুভাশিষ রায় বলেন, এই ম্যাচেও টার্গেট ছিলো যত কমে আটকে রাখা যায়। ব্রেক থ্রু পাওয়ার পরে আমরা অ্যাটাকে গেছি এবং সফল হয়েছি।

মোহামেডানের শীর্ষে ওঠার দিন সাভারে প্রাইম ব্যাংকের বিপক্ষে ডিএল মেথডে ৯ রানের জয় পেয়েছে ভিক্টোরিয়া, লিগে তাদের চতুর্থ জয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান নিশ্চিত হয়েছে মুমিনুলদের। আর ফতুল্লায়  প্রাইম দোলেশ্বরকে ৬ উইকেটে হারিয়ে তৃতীয় এখন লিজেন্ডস অফ রূপগঞ্জ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

তুরস্কের ক্ষমতাসীন দল জামায়াতের জ্ঞাতি ভাই

পরবর্তী

নিজামীর ফাঁসি নিয়ে কূটনৈতিক উত্তেজনা

পরবর্তী

নিজামীর ফাঁসি নিয়ে কূটনৈতিক উত্তেজনা

অনন্ত স্মরণ: ‘প্রিয় স্বদেশ পাল্টে দেবো’

সর্বশেষ

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT