চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমের আউটে চিটাগংয়ের আফসোস

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৬:০৭ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০১৬
স্পোর্টস
A A

তামিম ইকবালের আউটের পরই চিটাগংয়ের ব্যাটিং লাইন আপ ধসে পড়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে চিটাগংয়ের ব্যাটসম্যান জহিরুল ইসলাম অমি আফসোস করে বললেন, তামিমের আউটের পরই আমাদের ম্যাচ হাতছাড়া হয়েছে। আর তিন উইকেট নিয়ে ম্যাচ জেতানো মোহাম্মদ শহীদ বলেছেন, তিনি বোলিং উপভোগ করছেন।

টিম চিটাগংয়ের হারের কারণ বা সমস্যা কোথায় এ ব্যাপারে প্রশ্ন করা হলে অমি বলেন: আমাদের ব্যাটিংয়ের সমস্যা। আমরা পাওয়ার প্লে’র ছয় ওভার কাজে লাগাতে পানি নাই। পাওয়ার প্লে’র শুরুতে উইকেট হারিয়েছি, আবার পাওয়ার প্লে’র শেষেও উইকেট হারিয়েছি। আসলে আরো দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল, আরো ক্যালকুলেট করে খেলা উচিত ছিল।

চিটাগংয়ের উইকেট সম্পর্কে অমি বলেন: উইকেট যথেষ্ট ভালো। আমাদের বোলাররা ভালো বল করেছে। এ উইকেটে ১৪৯ রান চেজ করা উচিত ছিল। আসলে পরপর চারটা ম্যাচ হেরে আমাদের কনফিডেন্স লেভেলে সমস্যা হচ্ছে, একটা ম্যাচ জিতলে সব ঠিক হয়ে যাবে।

চিটাগং দলটা এখন অনেকটাই তামিম নির্ভর হয়ে যাচ্ছে কিনা এমন প্রশ্নে অমি বলেন, তামিম তো অবশ্যই মেইন খেলোয়াড়। তবে ওর ওপর নির্ভরশীল বলা যায় না। ও রান করলে দেখা যায় আমাদের ভালো সংগ্রহ হয়। তখন আবার দেখা যায় বোলাররা ভালো করে না। অবশ্যই একজন মানুষের একার পক্ষে ম্যাচ জেতানো সম্ভব না। টি-টোয়েন্টি যতই ছোটো হোক ম্যাচ জিততে আপনার চার-পাঁচটা ম্যাচ উইনার লাগবে।

চার ওভারে ২৩ রান দিয়ে তিন উইকেট, হয়েছেন ম্যাচ সেরাও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শহীদের কণ্ঠে বোলিং উপভোগ করছি এমন সুর।shohid

মোহাম্মদ শহীদ বলেন: আমরা আজকে যথেষ্ট ভালো বোলিং করেছি, কারণ ১৪৮ রানের স্কোরটা খুব বড় স্কোর না টি-টুয়েন্টিতে।

Reneta

নিজের বোলিংয়ে কথা জানতে চাইলে শহীদ বলেন: আসলে টি-টুয়েন্টিতে শুধু জোরে বল করলেই হয় না, নানান বৈচিত্র্য আনতে হয়। ব্যাটসম্যানকে রিড করেই আপনাকে বল করতে হবে।

জাতীয় দলের হয়ে টেস্ট খেলছেন, বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটধারী বোলার, টি-টুয়েন্টির মতো সীমিত ওভারে জাতীয় দলে ডাক পাবেন কিনা এমন প্রশ্নে শহীদ বলেন: আসলে টুর্নামেন্ট এখনো শেষ হয় নাই, সর্বোচ্চ উইকেট বা সীমিত ওভারের ম্যাচ এসব নিয়েও মাথা ধামাই না। বোর্ড যদি মনে করে আমি ভালো করছি তবে তারা আমায় ডাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল টি২০ ২০১৬
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

জুলাই ১৫, ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত এটিএন বাংলা

জুলাই ১৫, ২০২৬

সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

জুলাই ১৫, ২০২৬

যবিপ্রবির অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুলাই ১৫, ২০২৬

৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT