চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমনামা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৬ অপরাহ্ণ ০৩, জুন ২০১৭
স্পোর্টস
A A
স্টোকসকে সামলাচ্ছেন তামিম

স্টোকসকে সামলাচ্ছেন তামিম

আগে একটু সমালোচনায় মাথা গরম হয়ে যেত। নেতিবাচক কথা শুনলেই ‘পুল’ করতে চাইতেন। সেই তামিম এখন পরিণত। সমালোচকের কথায় উত্তেজিত হন না। ঠাণ্ডা মাথায় ‘লেটকাট’ করেন। কখনও ‘ডিফেন্স’ করেন। শেষ কয়েক বছরে এমনি করে মানসিকভাবে নিজেকে পরিবর্তন করেছেন। সচেতন হয়েছেন শারীরিকভাবেও। জিম আর অনুশীলনে নিজেকে উজাড় করে দেন।

‘গত দুই বছরে ফিটনেস নিয়ে আমি সচেতন হয়েছি। এই সময়ে প্রায় দশ কেজি ওজন কমিয়েছি। যা খুব কাজে দিয়েছে,’ আইসিসিকে দেয়া সাক্ষাৎকারে নিজের সাফল্যের রহস্য বলছিলেন তামিম।

ওয়ানডে বিশ্বকাপের পর থেকে তামিমের ব্যাট হাসছে নিয়মিত। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে পেয়েছেন সেঞ্চুরির দেখা। একটা সময় ছিল, যখন অর্ধশতকের পর আর সামনে যেতে পারতেন না।

‘মানসিকতায়ও পরিবর্তন এনেছি। সব সময় বড় ইনিংস খেলতে চাই। উইকেট ছুঁড়ে আসতে চাই না। তবু এখনো মাঝে মাঝে এমনটা হচ্ছে।’

২০১৫ সাল থেকে এখন পর্যন্ত তামিম ৬০’র বেশি ১০০’র কম রান করে আউট হয়েছেন আটবার। এর মধ্যে ৯৫ রানে ফেরার নজির আছে একবার। চেষ্টা করছেন এই ‘অভ্যাস’ থেকে নিজেকে বের করে আনার, ‘সবচেয়ে খারাপ বিষয় হলো আমি ৭০ কিংবা ৮০ রানকে সেঞ্চুরিতে নিতে পারতাম না। ওগুলোর মধ্যে পাঁচটাও যদি সেঞ্চুরি করতে পারতাম, তাহলে এখন ১৫-১৬টা সেঞ্চুরি থাকতো। এখন বয়স মাত্র ২৮। আরও ছয়-সাত বছর পড়ে আছে। এখন যেভাবে খেলছি, সেটা চালিয়ে যেতে পারলে ভালো লাগার মতো একটা অবস্থানে থাকতে পারবো।’

Reneta

তামিম এখন শিখতে কতটা আগ্রহী সেটা তার কথা শুনলেই বোঝা যায়, ‘সবসময় দেশের কিংবা বাইরের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। কারণ আমি মনে করি শেখার শেষ নেই।’

‘শচীনের সঙ্গে কথা বলেছি। তিনি যা বলেন, তার যদি একটা-দুইটা বিষয়ও নেয়া যায়, তাহলে আপনি আগের চেয়ে ভালো ক্রিকেটার হবেন। সুযোগ পেলে বিরাট কোহলির সঙ্গেও কথা বলতে চাই। কারণ সে বড় ইনিংস খেলার মাস্টার।’

এই তামিম কিছুটা দার্শনিকও, ‘আমি নিখুঁত নই। বাজে সময়ের ভেতর আমাকে অনেক সাঁতরাতে হয়। আমি কেবল মাত্র আমার খেলার ওপর কাজ করে যেতে চাই। সেই সব লোকের সঙ্গে কথা বলতে চাই, যারা এমন সময়ের ভেতর দিয়ে গেছেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিম ইকবাল
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধবিদ্ধস্ত গাজা উপত্যকা

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা দিলো হামাস

জুলাই ৬, ২০২৬

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোন বাধা নেই: রুমিন ফারহানা

জুলাই ৬, ২০২৬
পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ফ্যাসিস্ট সরকার কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে: মির্জা ফখরুল

জুলাই ৬, ২০২৬

মুক্তি পেয়েই ভারতে দিলজিতের ছবির প্রদর্শন বন্ধ, কেন?

জুলাই ৬, ২০২৬

বিট্টু শর্মা থেকে খিলজি, এক অভিনেতার বিস্ময়কর রূপান্তর

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT