চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমদের বিদায়, ফাইনালে মুখোমুখি শান্ত-মাহমুদউল্লাহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০২ পূর্বাহ্ন ২২, অক্টোবর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

তামিম ইকবাল একাদশের হারে বিসিবি প্রেসিডেন্টস কাপের দুই ফাইনালিস্ট নিশ্চিত হয়ে গেল সহজেই। প্রয়োজন পড়ল না রানরেটের হিসেব-নিকেশের। শুক্রবার দুপুর ২টায় মিরপুরে তিন দলের আসরের ফাইনালে মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্ত একাদশ ও মাহমুদউল্লাহ রিয়াদ একাদশ।

বুধবার শের-ই-বাংলা স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তামিমদের ৭ রানে হারিয়ে শান্ত একাদশ সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করে। চার ম্যাচে তাদের জয় তিনটিতে। মাহমুদউল্লাহ একাদশ চার ম্যাচে জয় পায় দুটিতে। তামিম একাদশের জয় মাত্র একটি।

শেষ ম্যাচে তামিমরা জয় পেলে তিন দলের পয়েন্টই সমান হয়ে যেত। তখন বিবেচনায় আনা হতো রানরেট। সে সুযোগ দেয়নি শান্ত একাদশ। লো-স্কোরিং ম্যাচে হারতে বসা ম্যাচ জিতে ফিরেছে তারা।

তাসকিন আহমেদের আগুনে বোলিং ম্যাচে ফেরায়। এ পেসার নেন ৩৬ রানে ৪ উইকেট। ৪১ ওভারে ১৬৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে তামিম একাদশ ২ বল আগেই ১৫৬তে গুটিয়ে যায়। তামিম ইকবাল করেন সর্বোচ্চ ৫৭ রান।

অধিনায়ক তামিম যতক্ষণ ক্রিজে ছিলেন, ম্যাচ হেলে ছিল তাদের দিকেই। বাঁহাতি ওপেনার দলের রান তিনঅঙ্কে পৌঁছে দিয়ে আউট হওয়ার পর দ্রুত উইকেট হারাতে থাকে দল। শেষ ৫৩ রানে ৮ উইকেট হারালে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে তারা।

টস জিতে ব্যাটিংয়ে নামা শান্ত একাদশের শুরুটা ভালো হয়নি। ২৫ রানে ৩ উইকেট হারায় তারা। পরে বৃষ্টিতে প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকায় ম্যাচ কমিয়ে আনা হয় ৪১ ওভারে। ৯ বল আগে ১৬৫ রানে অলআউট হয় দলটি।

Reneta

মুশফিকুর রহিম ৫১ ও আফিফ হোসেন ধ্রুব করেন ৪০ রান। সাইফউদ্দিন ২৬ রানে নেন ৫ উইকেট। টুর্নামেন্টে এটিই সেরা বোলিং ফিগার। ১২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারিও এখন তিনিই।

বৃষ্টি আইনে তামিমদের লক্ষ্য দাঁড়ায় ১৬৪ রান। জয়ের খুব কাছে গিয়েই হার দেখে তারা। সৌম্য সরকারের শেষ ওভারে প্রয়োজন ছিল ১৫ রান। তৃতীয় বলে ছক্কা মেরে আশা জাগিয়েছিলেন সাইফউদ্দিন। পরের বলেই লংঅনে ক্যাচ দেন তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: তামিমবিসিবিমহমুদউল্লাহরুবেললিড স্পোর্টসশান্তসাইফউদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT