চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামাকপণ্যের দাম বাড়াতে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিদের চিঠি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ণ ০৮, জুন ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

দেশে বর্তমানে পৌনে চার কোটি প্রাপ্তবয়স্ক মানুষ তামাক সেবন করেন জানিয়ে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিরা বলেছেন: তামাক ব্যবহারের ফলে প্রতিবছর চিকিৎসা ও উৎপাদনশীলতা হারানো বাবদ ৩০ হাজার কোটি টাকারও বেশি ক্ষতি হচ্ছে।

আসন্ন বাজেটে তামাকজাত পণ্যের কর বৃদ্ধির মাধ্যমে দাম বাড়ানোর জন্য অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালকে চিঠি দিয়েছেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদের ছুটির আগে শেষ কর্মদিবসে, অর্থাৎ গত ৩ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে এ চিঠি পাঠানো হয়।

চিঠিতে সাক্ষরকারীদের মধ্যে রয়েছেন—পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. শামসুল হক টুকু, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. মকবুল হোসেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী।

চিঠিতে তামাক পণ্যের কর বাড়াতে সিগারেটের ক্ষেত্রে বিদ্যমান চারটি মূল্যস্তর (৩৫, ৪৮, ৭৫ এবং ১০৫ টাকা) বিলুপ্ত করে দুটি মূল্যস্তর (৫০ ও ১০৫ টাকা তদূর্ধ্ব) নির্ধারণের পাশাপাশি ৬৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ এবং প্রতি ১০ শলাকার প্যাকেটে পাঁচ টাকা নির্দিষ্ট কর আরোপের দাবি জানানো হয়। বিড়ির ক্ষেত্রে ২৫ শলাকার প্যাকেটের দাম সর্বনিম্ন ৩৫ টাকা ধরে তার সঙ্গে ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক ও প্রতি প্যাকেটে ছয় টাকা সুনির্দিষ্ট কর বসানো এবং গুল-জর্দার ক্ষেত্রে ট্যারিফ ভ্যালু প্রথা বাতিল করে সিগারেট ও বিড়ির ন্যায় খুচরা মূল্যের ভিত্তিতে করারোপের সুপারিশ করা হয়।

চিঠিতে বলা হয়, তামাকের এ ক্ষতি প্রতিরোধ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত দক্ষিণ এশীয় স্পিকার সম্মেলনে ঘোষণা দেন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত করার। এ ঘোষণা বাস্তবায়নে তামাকের ওপর বর্তমান শুল্ক কাঠামো সহজ ও দৃঢ় করার নির্দেশ রয়েছে প্রধানমন্ত্রীর।

Reneta

কর কাঠামো শক্তিশালী হলে তামাক জনগণের ক্রয় ক্ষমতার বাইরে যাবে এবং সরকারের শুল্ক আয়ও বৃদ্ধি পাবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

জনস্বাস্থ্য, পরিবেশ ও অর্থনীতির ওপর তামাকের নেতিবাচক প্রভাবের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর ঘোষণা ‘২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ’ বাস্তবায়নে আসন্ন বাজেটের জন্য সুনির্দিষ্ট সুপারিশ চিঠিতে তুলে ধরা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামাকপণ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT