চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তাপস-খোকনের ভুল বোঝাবুঝি দ্রুতই মিটবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৭ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২১
- লিড নিউজ, বাংলাদেশ
A A

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন ও বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের মধ্যে  ভুল বোঝাবুঝির দ্রুতই অবসান ঘটবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শনিবার দুপুরে রাজধানীর কাওরানবাজারের ওয়াসা ভবনের বুড়িগঙ্গা হলে ‘বিল কালেকশন অ্যাওয়ার্ড ২০১৯-২০২০’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, তাপস ও সাঈদ খোকন দু’জন ভিন্ন মানুষ। স্বাভাবিকভাবে দু’জনের দৃষ্টিভঙ্গি কোথাও কোথাও পার্থক্য হতে পারে। আমরা আশা করি, একটা সময়ের ব্যবধানে এই ভুল বোঝাবুঝির শেষ হয়ে যাবে। দুর্নীতির অভিযোগ উত্থাপিত হতেই পারে। কোথাও যদি দুর্নীতি হয় বা দুর্নীতি পাওয়া যায় রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Banglabid

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আমাদের অর্জন নাই সেটা ঠিক না। আমরা অনেক সমস্যাকে সংকুচিত করে এনেছি। রাস্তায় ট্রাফিক অনেক বেশি। রিকশা আস্তে আস্তে কমে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের অর্থনৈতিক অবস্থা পরিবর্তনের একটা চিহ্ন। আমাদের নতুন নতুন চ্যালেঞ্জ হবে।

তাজুল ইসলাম বলেন, এডিস মশায় ডেঙ্গু রোগ হয়। গত বছরের অভিজ্ঞতাকে কাজ লাগিয়ে এবার কাজ করছি। আমাদের কার দায়িত্ব কী এটা আমরা প্রচার করেছি। আইইডিসিআর বলেছিল, এ বছর ডেঙ্গু বেশি হবে। আমাদের কী করা দরকার আমরা সে কাজটা করেছি। জনগণ অংশগ্রহণ করেছে। তারা তাদের আঙ্গিনায় যেখানে মশা প্রজনন হয় তা ধ্বংস করার জন্য কাজ করেছে। এ বছর আমি যে প্রতিবেদন পেয়েছি, তাতে একজন ডেঙ্গুতে মারা গেছেন। এর আগে আরও তিনজন ডেঙ্গুতে মারা গেছেন। তাদের ডেঙ্গুর সঙ্গে অন্য রোগও ছিল। আমরা বলতে পারি, আমরা তুলনামূলকভাবে সফল।

মন্ত্রী বলেন, আজ পানি সরবারহ নিশ্চিত হয়েছে। যা উৎপাদন হয়, তা চাহিদার চেয়ে বেশি। পাশাপাশি গুণগত মান অনেক ভাল।

Reneta

অনুষ্ঠানে ঢাকা ওয়াসা’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা ওয়াসার চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা এবং স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. ইব্রাহিম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাজুল ইসলাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাবনার সাঁথিয়ায় জমি নিয়ে বিরোধে নিহত ২

পরবর্তী

দাদি-মায়ের সম্পর্ক সাপে-নেউলে: শর্মিলাকে নিয়ে মুখ খুললেন সারা

পরবর্তী

দাদি-মায়ের সম্পর্ক সাপে-নেউলে: শর্মিলাকে নিয়ে মুখ খুললেন সারা

রোগ ও রোগী শনাক্তে দেশে পর্যাপ্ত তথ্য ও গবেষণার অভাব

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইউক্রেন হামলায় রাশিয়াকে সহায়তায় নর্থ কোরিয়ার ড্রোন ইউনিট

আগস্ট ২২, ২০২৬

কক্সবাজার-ঢাকা রুটের বাসে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

আগস্ট ২২, ২০২৬

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

আগস্ট ২২, ২০২৬

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ফখরুল-রিজভীর নতুন দায়িত্বে উজ্জীবিত বিএনপির তৃণমূল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT