চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাপদাহের পরে ঘূর্ণিঝড়ের শঙ্কায় দেশ

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:৫০ অপরাহ্ণ ২৪, মে ২০২১
সম্পাদকীয়
A A

প্রচণ্ড তাপদাহে গত কয়েকদিন ধরে জনজীবন বিপর্যস্ত ও দুর্বিষহ হয়ে উঠেছে। তীব্র গরমে পুড়ছে সারাদেশ। সর্বত্র গরম আর গরম, কোথাও স্বস্তির বাতাস নেই। প্রচণ্ড গরম উপেক্ষা করে শ্রমজীবীদের থাকতে হচ্ছে কর্মযুদ্ধে। অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়ছেন মানুষ।

করোনা সংক্রমণের পাশাপাশি গত এক সপ্তাহের তীব্র গরমে বেড়েছে ডায়রিয়া। পানিশূন্যতাসহ তাপদাহের কারণে অসুস্থ হয়ে অনেকেই ছুটছেন বিভিন্ন হাসপাতালে। করোনা রোগীর চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি আকস্মিক ডায়রিয়া রোগী বেড়ে যাওয়ায় চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে অনেক হাসপাতালের।

তবে আশার কথা হচ্ছে, দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী তিন দিনে বাড়তে পারে সারাদেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা।

এছাড়া পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত সুষ্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়ে তা ঘণীভূত হয়েছে। আজ সকালে তা ঘূর্ণীঝড় ‘ইয়াস’ এ পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটির লক্ষ্য ভারতের পশ্চিমবঙ্গের কাছাকাছি হলেও বাংলাদেশের দিকে অগ্রসর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে সারাদেশে গণপরিবহন সীমিত আকারে খুলে দেয়া হয়েছে, স্বাভাবিক হয়ে উঠেছে জনজীবন। তবে দেশের সীমান্তবর্তী কিছু এলাকায় করোনার প্রকোপ বেড়েছে। এছাড়া চলমান প্রচণ্ড গরম, গরমের জন্য অসুখ, ঘূর্ণিঝড়ের শঙ্কার পাশাপাশি করোনার প্রকোপ চলছেই। সবমিলিয়ে দূর্যোগময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দেশ। এরকম পরিস্থিতিতে প্রয়োজন সমন্বিত প্রস্তুতি। আমাদের আশাবাদ, সবার প্রচেষ্টায় সব ধরণের দূর্যোগ দ্রুত কেটে যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘূর্ণিঝড়সম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT