চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তানিয়াকেই বিয়ে করছেন বাপ্পা, হয়ে গেছে আংটি বদল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৩ অপরাহ্ন ২৩, মে ২০১৮
বিনোদন
A A

গেল সপ্তাহে অভিনেত্রী ও মডেল তানিয়া হোসেনের সঙ্গে বাগদান সম্পন্ন হয়েছে সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের। এমন খবর দেখা গেছে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমেও। চ্যানেল আই অনলাইনকেও এ বিষয়টি নিশ্চিত করেছেন বাপ্পা মজুমদার।

গেল ১৬ মে অভিনেত্রী তানিয়ার সঙ্গে বাগদান সম্পন্ন হয়েছে বাপ্পা মজুমদারের। তবে বিষয়টি নিয়ে এতো লুকোছাপা কেনো, আর কেনোই বা সমস্ত বিষয় নিয়ে মঙ্গলবার স্টেটমেন্ট দেয়ার কথা বলেও কিছুই বলেননি এই সংগীতশিল্পী? এসব বিষয় নিয়েও চ্যানেল আই অনলাইনের সঙ্গে বুধবার দুপুরে কথা বলেছেন বাপ্পা।

ক’দিন ধরেই অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনী ও বাপ্পা মজুমদারের ডিভোর্স এবং তানিয়া হোসেনের সঙ্গে বাপ্পার নতুন সম্পর্ক নিয়ে মিডিয়া সরব। তাদের ঘিরে নানা গল্প ছড়াচ্ছে চারদিকে। এসব গুঞ্জন সম্পর্কে জানতেই সোমবার যোগাযোগ করা হয় বাপ্পা মজুমদারের সঙ্গে। তখন চ্যানেল আই অনলাইনকে বাপ্পা জানিয়ে ছিলেন মঙ্গলবার যেকোনো সময় নিজের ফেসবুক পেইজে সমস্ত গুঞ্জনের জবাব দিবেন তিনি। কথা বলবেন চাঁদনীর সঙ্গে বিচ্ছেদ আর তানিয়ার সঙ্গে নতুন সম্পর্কের গুঞ্জন নিয়ে। কিন্তু মঙ্গলবার তিনি কোনো স্টেটমেন্ট দেননি।

মঙ্গলবার ফেসবুকে স্টেটমেন্ট দেয়ার কথা থাকলেও কেনো দেননি জানতে চাওয়া হলে চ্যানেল আই অনলাইনকে বুধবার দুপুরে বাপ্পা জানান: মঙ্গলবার এ বিষয়ে আমি ফেসবুকে কথা বলতে চেয়েছিলাম। কিন্তু অভিনেত্রী তাজিন আহমেদের হঠাৎ মৃত্যুতে সিদ্ধান্ত পরিবর্তন করেছি। এসব নিয়ে কথা বলার পরিস্থিতি গতকাল ছিলো না। আর আমার শরীরটাও বেশি ভালো যাচ্ছে না। সব ঠিক থাকলে আজকে সন্ধ্যায় ফেসবুকে বসতে পারলে এ নিয়ে কিছু লিখবো।

১৬ তারিখ তানিয়া হোসেনের সঙ্গে বাদগান সম্পন্ন হয়েছে কিনা জানতে চাইলে বাপ্পা বলেন, হ্যাঁ। তানিয়ার সাথে আমার বাগদান সম্পন্ন হয়েছে এটা সত্য।

শোনা যাচ্ছে, বাপ্পা ও তানিয়ার দুই পরিবারের মধ্যে বিয়ের দিনক্ষণ নিয়েও কথা হচ্ছে। ঈদের পর যেকোনো সুবিধাজনক সময়ে ধার্য হবে বিয়ের দিনক্ষণ।

Reneta

২০০৮ সালে ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনীর সঙ্গে যৌথ জীবন শুরু করেন ‘দিন বাড়ি যায়’ খ্যাত দলছুট ব্যান্ডের প্রভাবশালী সংগীত শিল্পী বাপ্পা মজুমদার। প্রেম, ভালো লাগা, ভালোবাসা থেকে এক ছাদের তলায় থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন দুজন। কিন্তু এখন তারা আলাদা থাকছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তাজিন আহমেদতানিয়া হোসেনবাগদানবাপ্পা মজুমদারবিয়েলিড বিনোদন
শেয়ারTweetPin2

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মার্চ ১৫, ২০২৬

ক্রেডিট কার্ডে ঋণসীমা বাড়ল, নতুন গাইডলাইন জারি

মার্চ ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন?

মার্চ ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিজিএফআই প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

মার্চ ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নিরাপদ ঈদ যাত্রা! প্রস্তুতি নিয়েছেন তো?

মার্চ ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT