চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাদের জানাই ধিক্

সারওয়ার-উল-ইসলামসারওয়ার-উল-ইসলাম
১২:১৬ অপরাহ্ন ০২, এপ্রিল ২০২০
মতামত
A A
করোনা

করোনার এই সময়টাতে নিম্ন আয়ের মানুষ সবচেয়ে মানবেতর জীবনযাপন করছে। যারা দিন আনে দিন খায়, রিকশা চালিয়ে, ভ্যান চালিয়ে বা তরিতরকারি বিক্রি করে।

পুরো দেশ লকডাউন। মানুষের চলাচল বন্ধ। ঘরে বসে থেকে করোনাকে মোকাবেলা করার পরামর্শ দেয়া হয়েছে গণমাধ্যমে।

কিন্তু একজন রিকশাচালক ঘরে বসে থাকলে তার খাওয়াটা আসবে কোত্থেকে? একজন ভ্যানচালক ঘরে বসে থাকলে তার খাওয়াটা আসবে কোত্থেকে? অবশ্যই ঘরে থাকার পরামর্শ বৃহত্তর স্বার্থেই। কিন্তু ওইসব খেটে খাওয়া মানুষগুলোর কথা কি ভাবা দরকার না?

এরই মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন কিছু কিছু সাহায্য দেয়া শুরু করেছে। কিন্তু সেই সাহায্য কজন খেটে খাওয়া মানুষের কাছে যাচ্ছে? সেটাও বিবেচ্য বিষয়।

তবে যারা এক টাকা সাহায্য দিয়ে দশ টাকা প্রচারের ধান্দায় থাকে তারাও সক্রিয় হয়ে উঠছে। ফেসবুকের কল্যাণে অনেকের চেহারাও দেখার সুযোগ হয়েছে। পত্রপত্রিকা আর টেলিভিশনের কিছু প্রতিবেদককে হাত করে ঢাকা শহরের অনেক নেতা-উপনেতা-পাতিনেতা নিজেদের চেহারা দেখানোর সুযোগ পেয়ে গেছে।

এর পাশাপাশি অনেক সামাজিক সংগঠনের মতো ভুঁইফোর সংগঠন ত্রাণ বিতরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তারা এই করেছে সেই করেছে- এ জাতীয় প্রচার চালিয়ে যাচ্ছে।

Reneta

আমাদের মানসিকতা কতটা নিচু পর্যায়ে গিয়ে ঠেকেছে যে সবখানেই সুযোগ করে নিতে হবে। করোনার এই ক্রান্তিকালে সুবিধাবাদি শ্রেণি জেগে উঠেছে। কেউ দান করার আগে প্রচারকর্মীদের খবর দিচ্ছে- আমি বা আমরা আজ ওমুক জায়গায় দান করবো, ভাই সাংবাদিক পাঠান, ক্যামেরা পাঠান, আপনাদের পাওনাটা পেয়ে যাবেন। যতক্ষণ না পর্যন্ত সাংবাদিক-ক্যামেরাম্যান না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত অসহায় মানুষগুলোকে লাইনে দাঁড় করিয়ে রাখে ওইসব ধান্দাবাজ নেতা আর সমাজকর্মীরা। আর তাদের এই সুযোগটা করে দিচ্ছে আবার কিছু কথিত গণমাধ্যমকর্মী।করোনা

আমাদের এই করোনাকালে যার যতটুকু সামর্থ আছে, তাই নিয়ে ওইসব সাধারণ মানুষের পাশে দাঁড়ালে কিছুটা সমস্যা দূর হতে পারে। কোন নেতা কী দিলো, কোন মেয়র কী দিলো বা দেবে সেটা না ভেবে আসুন অল্প অল্প করে সাহায্যে এগিয়ে আসি। আপনি একজন রিকশাচালকের দায়িত্ব নেন। আরেকজন অন্য একজনের দায়িত্ব নেবে, তা হলেই দেখা যাবে একটা বড় অংশ এই করোনাকালে কোনোমতে খেয়ে পড়ে বাঁচতে পারবে। নইলে সমাজে হাহাকার তৈরি হতে পারে। সেই পরিস্থিতি তৈরির আগে আপনার পাশের কোনো অসহায় মানুষকে বাড়িয়ে দিন সাহায্যের হাত।

আর যাদের জীবনের লক্ষ্যই হচ্ছে-ধান্দাবাজি করে সাহায্য দেবার নাম করে নিজের প্রচার চালানো আর তাদেরকে সমাজে দানবীর হিসেবে দেখানোর দায়িত্ব নিয়ে টু-পাইস কামানো গণমাধ্যমকর্মীদের মনে মনে জানাই ধিক্।

করোনার এই ক্রান্তিকালে মানবিক মানুষ বড় প্রয়োজন। বিশ্বাস করি, দেশে অনেক মানবিক মানুষ আছে। তাদের কাছে অসহায় মানুষদের কথা বললে তারা এগিয়ে আসবেই।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনা ভাইরাসত্রাণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জ্বালানি পরিস্থিতিসহ নানা বিষয়ে মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

এপ্রিল ৩, ২০২৬

পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ভিন্নধর্মী মিনা মেলার আয়োজন

এপ্রিল ৩, ২০২৬

৮ মে বসছে বাইফার পঞ্চম আসর

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত

এপ্রিল ২, ২০২৬

মালয়েশীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দলের চ্যানেল আই পরিদর্শন

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT