চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাজিন আহমেদ: চলে যাওয়ার এক বছর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৯ পূর্বাহ্ণ ২২, মে ২০১৯
বিনোদন
A A

আজ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছরের এই দিনে তিনি পৃথিবীর মায়া ছেড়ে চলে যান।

প্রয়াত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ ছিলেন বহু গুণের মানুষ। মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে তিনি মাতিয়ে রাখতেন টেলিভিশনের পর্দা। অভিনেত্রী হিসেবে দেশের মানুষের কাছে পরিচিত হলেও তিনি সাংবাদিকতা ও উপস্থাপক হিসেবেও তার দক্ষতার পরিচয় রেখেছেন।

বহু গুণের অধিকারী এই কৃতি মানুষটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর শেষ করে সাংবাদিকতায় যুক্ত ছিলেন দীর্ঘদিন। কাজ করেছেন ভোরের কাগজ, প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায়। কলাম লিখেছেন আনন্দ ভুবন ম্যাগাজিনে।

এক পর্যায় সাংবাদিকতা ছেড়ে যুক্ত হন কর্পোরেট জীবনে। মার্কেন্টাইল ব্যাংকে পাবলিক রিলেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তাজিনের মা দিলারা জলির প্রোডাকশন হাউজ ছিল। মায়ের কাজেও সাহায্য করেছেন তিনি। মায়ের হাত ধরেই অভিনয় জগতে প্রবেশ। সাবলীল অভিনয়ের কারণে দ্রুত জায়গা করে নেন দর্শক হৃদয়ে।

ছোটপর্দার পাশাপাশি সরব ছিলেন মঞ্চে। কাজ করেছেন ‘নাট্যজন’ নাটক দলে। ২০০০ সালে ‘আরণ্যক’ নাট্যদলে যোগ দেন। মৃত্যুর আগ পর্যন্ত ‘আরণ্যক’-এর সঙ্গে যুক্ত ছিলেন। রেডিও এবং টেলিভিশনে উপস্থাপনা করেছেন।

Reneta

তাজিনের লেখা ও পরিচালনায় তৈরি হয় ‘যাতক’ ও ‘যোগফল’ নামে দুটি নাটক। তার লেখা উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে ‘বৃদ্ধাশ্রম’, ‘অণুর একদিন’, ‘এক আকাশের তারা’, ‘হুম’, ‘সম্পর্ক’ ইত্যাদি।

গত বছরের ২২ মে দুপুর ১২টার দিকে উত্তরার বাসাতে হৃদরোগে আক্রান্ত হন তাজিন আহমেদ। উত্তরা ১১ নম্বর সেক্টরের রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েক ঘণ্টা লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বিকাল চারটা ৩৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বহু গুণের সমাহার এই টিভি অভিনেত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাজিন আহমেদলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

শনিবার খুলতে পারে কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
‘মাস্তুল’ ছবির দৃশ্যে ফজলুর রহমান বাবু

বড় পর্দায় ‘মাস্তুল’, প্রতিদিন ১৩টি শো!

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপে আলো ছড়ানো তরুণদের গল্প, মেসির পাশাপাশি নজর কাড়ছেন ইয়ামাল বেলিংহামরা

জুলাই ১৭, ২০২৬

বন্যার পানি নামতেই হবিগঞ্জে ফসল, মাছ ও প্রাণিসম্পদে ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট

জুলাই ১৭, ২০২৬

অসময়ে ফলছে ব্ল্যাক কুইন তরমুজ, বদলাচ্ছে কৃষকের ভাগ্য

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT