বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের অ্যাওয়ে ম্যাচে মিডফিল্ডার ঝালিলভের অসাধারণ নৈপুণ্যে মামুনুল-জাহিদদের ৫-০ গোলে হারিয়েছে স্বাগতিক তাজিকিস্তান। ঝালিলভ একাই করেন চারটি গোল।
দুশানবের সেন্ট্রাল রিপাবলিকান স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল তাজিকিস্তান। ১৬ ও ২৬ মিনিটে গোল দু’টি করেন ঝালিলভ।
দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে তৃতীয় গোল করেন স্ট্রাইকার আখতাম। দলের চতুর্থ গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ঝালিলভ। এরপর নিজের চতুর্থ এবং দলের পঞ্চম গোল করেন দুরন্ত এ ফরোয়ার্ড।
বৃষ্টি ও ঠান্ডার মধ্যে খেলায় বাংলাদেশের ফুটবলাররা স্বাভাবিক নৈপুণ্য দেখাতে পারেননি। গত জুনে নিজেদের মাঠে তাজিকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে একমাত্র পয়েন্ট সংগ্রহ করেছিল বাংলাদেশ।







